বিজ্ঞাপন

জামালপুরে তালাকপ্রাপ্ত নারীকে ধর্ষণের মামলায় প্রধান আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান

বিজ্ঞাপন

জামালপুরে তালাকপ্রাপ্তা এক নারীকে ধর্ষণের মামলায় আসলাম হোসেন (৩০) নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর আদালত। একই সঙ্গে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার দুপুরে বিচারক মুহাম্মদ আবদুর রহিম এই দন্ডাদেশ প্রদান করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক জানান, বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নেন সলই মন্ডল পাড়া গ্রামের হায়দার আলীর ছেলে আসলাম হোসেন একই গ্রামের তালাকপ্রাপ্ত এক নারীকে ২০২৩ সালের ২০ জুলাই রাতে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই নারীর বাবার বাড়িতে ধর্ষণ করেন।

এঘটনায় ভুক্তভোগীর বাবা বকশীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

ওই মামলায় আসলাম হোসেনকে আসামি করা হয়। মামলায় ৯ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে বৃহস্পতিবার দুপুরে বিচারক মুহাম্মদ আবদুর রহিম মামলার প্রধান আসামি আসলাম হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড ও চার লাখ টাকা জরিমানা করেন।

পড়ুন : সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার: স্থগিতের দাবি বিজিএমইএ-বিকেএমইএর

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন