বিজ্ঞাপন

পেকুয়ায় ‘ইউসুফ আলী’ হত্যাকাণ্ডে ৯ জনকে আসামী করে মামলা

বিজ্ঞাপন

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের আলিম্যারঝিরি এলাকায় বৃদ্ধ ‘ইউসুফ আলী’ হত্যাকাণ্ডে ৫ জনকে আসামী করে পেকুয়া থানায় মামলা রুজু করা হয়েছে। এছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও ৩ থেকে ৪ জনকে আসামী করা হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে নিহতের স্ত্রী ছেনুয়ারা বেগম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। যার মামলা নম্বর ১২/২৬।

মামলার আসামীরা হলেন, টইটংয়ের ৩ নম্বর ওয়ার্ডের আলিম্যারঝিরি এলাকার বাসিন্দা নুরুল কাদের, তার ছেলে আকাশ, স্ত্রী সালমা বেগম, মেয়ে ফাহিমা ও জিয়াসমিন আক্তার প্রকাশ বালি।

জানাগেছে, গত ৬ সেপ্টেম্বর বিকেলে আলিম্যারঝিরি এলাকায় নলকুপ থেকে পানি নেওয়াকে কেন্দ্র করে ইউসুফ আলীকে (৭০) দুদফা পিটিয়ে ও পাকা সড়কে মাথায় তুলে আছাড় মেরে গুরুতর আহত করে। একই ঘটনায় নিহতের পরিবারের আরও তিন সদস্য আহত হন। গুরুতর আহত ইউসুফ আলীকে প্রথমে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত ইউসুফ আলী ওই এলাকার বাসিন্দা।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মেহেদী হাসান বলেন, ইউসুফ আলী হত্যাকাণ্ডে ৫জনকে নামোল্লেখসহ অজ্ঞাত আরও ৩-৪ জনকে আসামী করে মামলা রেকর্ড হয়েছে। আসামীদের গ্রেফতার করতে পুলিশের একটি টীম কাজ করছে।

পড়ুন : কেন্দুয়ায় বেশি দামে সার বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন