বিজ্ঞাপন

বিতর্কহীন সমাজ স্থবির নদীর মতো: কলমাকান্দায় ৪ ক্লাবের উদ্বোধনে ডিসি

বিজ্ঞাপন

শিক্ষার্থীদের মেধা বিকাশ, সৃজনশীলতা বৃদ্ধি এবং যুগোপযোগী দক্ষতা অর্জনের লক্ষ্যে নেত্রকোনার কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে একযোগে চারটি ক্লাবের যাত্রা শুরু হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে উৎসবমুখর পরিবেশে বিদ্যালয় প্রাঙ্গণে ল্যাঙ্গুয়েজ ক্লাব, ডিবেটিং ক্লাব, সায়েন্স ক্লাব এবং কালচারাল ক্লাবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনার জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান। বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুহাম্মদ মাহমুদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলমাকান্দা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এন,এম, আব্দুল্লাহ আল মামুন।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রাণবন্ত সংসদীয় বিতর্ক (পার্লামেন্টারি ডিবেট) অনুষ্ঠিত হয়, যা উপস্থিত সবার নজর কাড়ে। প্রধান অতিথি শিক্ষার্থীদের এই পরিবেশনার ভূয়সী প্রশংসা করেন। গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় বিতর্কের তাৎপর্য তুলে ধরে জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান তার বক্তব্যে বলেন, “নদীতে যদি স্রোত না থাকে তবে তা যেমন মৃত নদীতে পরিণত হয়, ঠিক তেমনি সমাজে যদি কোনো আলোচনা বা বিতর্ক না থাকে, তবে সেই সমাজও স্থবির হয়ে পড়ে।”

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, বিতর্কের মাধ্যমেই যুক্তি উপস্থাপন, আত্মবিশ্বাস অর্জন এবং দর্শকদের সামনে সাবলীলভাবে কথা বলার দক্ষতা তৈরি হয়। শিক্ষার্থীদের ইংরেজি উচ্চারণ ও বিতর্কের মান আরও উন্নত করতে তিনি বিশেষ উদ্যোগ গ্রহণের ঘোষণা দেন। তিনি জানান, চলতি মাসেই জেলা সদর দপ্তরে বিশেষজ্ঞ প্রশিক্ষকের মাধ্যমে এসব ক্লাবের বিতার্কিকদের জন্য উচ্চারণ ও বিতর্ক বিষয়ক বিশেষ প্রশিক্ষণের আয়োজন করা হবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের ভুলত্রুটি শুধরে ভবিষ্যতে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিতে সক্ষম হবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

উদ্বোধনী আনুষ্ঠানিকতা ও আলোচনা সভা শেষে পরিবেশ সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। প্রধান অতিথি জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান অন্যান্য অতিথিদের সাথে নিয়ে গাছের চারা রোপণ করে কর্মসূচির সূচনা করেন।

বিদ্যালয় কর্তৃপক্ষের এমন যুগোপযোগী ও শিক্ষার্থীবান্ধব উদ্যোগকে স্বাগত জানিয়েছেন উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকমহল। সংশ্লিষ্টরা মনে করছেন, এই চারটি ক্লাবের নিয়মিত কার্যক্রম পরিচালনার মধ্য দিয়ে কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে এক নতুন দিগন্তের সূচনা হলো।

পড়ুন : কেন্দুয়ায় বেশি দামে সার বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন