জেলা যুবদলের নেতৃত্বে তপন খানকে চান তৃণমূল

0
83
বিজ্ঞাপন

গাজীপুর জেলা যুবদলের নতুন কমিটি গঠনকে ঘিরে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে।

জেলা যুবদলের সভাপতি পদে কালিয়াকৈর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. তপন খানকে দেখতে চান সংগঠনের একটি অংশের নেতাকর্মীরা।

নেতাকর্মীদের দাবি, দীর্ঘদিনের রাজনৈতিক ও সাংগঠনিক অভিজ্ঞতা, দলীয় কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ মাঠপর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগের কারণে জেলা যুবদলের নেতৃত্বে তপন খানকে বিবেচনা করা উচিত।

দলীয় সূত্রে জানা যায়, তপন খান দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি কালিয়াকৈর উপজেলা যুবদলের আহ্বায়ক ছাড়াও গাজীপুর জেলা যুবদলের সহ-সভাপতি, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও সমবায় সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ছাত্রদলের বিভিন্ন পদেও দায়িত্ব পালন করেছেন।

তাঁর সমর্থকদের দাবি, বিভিন্ন আন্দোলন-সংগ্রাম ও দলীয় কর্মসূচিতে তিনি সক্রিয় ছিলেন রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে একাধিক মামলায় কারাবরণ করেছেন।
তবে এসব তথ্যের স্বাধীন যাচাই প্রতিবেদকের পক্ষে সম্ভব হয়নি।

তৃণমূল নেতাকর্মীদের মতে, নতুন নেতৃত্ব নির্ধারণে সাংগঠনিক দক্ষতা, রাজনৈতিক অভিজ্ঞতা, মাঠপর্যায়ের সক্রিয়তা ও কর্মীদের সঙ্গে সমন্বয়ের বিষয়গুলো গুরুত্ব দেওয়া প্রয়োজন। এসব বিবেচনায় তপন খানকে জেলা যুবদলের সভাপতি হিসেবে দেখতে চান তাঁরা।

এ বিষয়ে তপন খান বলেন, “নেতৃত্বের বিষয়ে দলের সিদ্ধান্তই চূড়ান্ত। দল আমাকে যে দায়িত্ব দেবে, তা নিষ্ঠার সঙ্গে পালন করে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সংগঠনকে শক্তিশালী করার চেষ্টা করব।”তবে জেলা যুবদলের নতুন কমিটি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানা যায়নি।

পড়ুন : দুর্গাপুরে খাটের নিচ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ উদ্ধার

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.