নেত্রকোনার মদন থানায় দায়েরকৃত পৃথক দুটি মামলায় এক মাদক মামলার এজাহারনামীয় আসামি এবং মারামারির ঘটনায় অভিযুক্ত অপর এক আসামিকে জেলা আদালতে সোপর্দ করা হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দীন করিম এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, প্রথম ঘটনাটি মাদকের সাথে সম্পর্কিত। মদন থানার আজ (শুক্রবার) এফআইআর মূলে গ্রেফতারকৃত আসামি হলেন মো. মিল্লাত (৩৮)। তিনি কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার সেকান্দর নগর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে এবং শারীরিক প্রতিবন্ধী (ডানহাত বিহীন)। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ একটি ধারায় অভিযোগ আনা হয়েছে।
দ্বিতীয় ঘটনাটি মারধরের সাথে সংশ্লিষ্ট। মদন থানায় গত ৮ সেপ্টেম্বর এফআইআর মূলে অপর যে আসামিকে আদালতে পাঠানো হয়েছে, তিনি হলেন মো. কামরুল ইসলাম (৫৫)। তিনি মদন উপজেলার ঝাউলা দক্ষিণপাড়া গ্রামের মৃত আতাউর রহমানের ছেলে। তার বিরুদ্ধে পেনাল কোড ১৮৬০ এর বিভিন্ন ধারায় অপরাধের অভিযোগ রয়েছে।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দীন করিম জানান, আসামিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে শুক্রবার বিকেলে কঠোর পুলিশি পাহারায় জেলা আদালতে প্রেরণ করা হয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের অভিযান ও তৎপরতা অব্যাহত থাকবে।
পড়ুন : মাধবদীতে কিডো ফিউচার ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালকের ওপর হামলার অভিযোগ


