বিজ্ঞাপন

বারদীতে জমজমাট কাবাডির আসর, উদ্বোধনে চেয়ারম্যান প্রার্থী সেলিম হোসেন দিপু

বিজ্ঞাপন

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বারদীতে জমে উঠেছে ঐতিহ্যবাহী কাবাডি খেলার আসর। জমজমাট এই টুর্নামেন্টে সোনারগাঁও, আড়াইহাজার, কুমিল্লাসহ বিভিন্ন এলাকার খেলোয়াড়রা অংশগ্রহণ করেন। খেলাকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান প্রার্থী সেলিম হোসেন দিপু। এ সময় তিনি খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন এবং কাবাডির মতো দেশীয় ও ঐতিহ্যবাহী খেলাকে এগিয়ে নিতে সবাইকে উৎসাহিত করেন।

উদ্বোধনী ম্যাচকে কেন্দ্র করে বারদীর মাঠে হাজার হাজার দর্শকের সমাগম ঘটে। দর্শকদের করতালি ও উচ্ছ্বাসে পুরো খেলার মাঠ প্রাণবন্ত হয়ে ওঠে। দুই দলের খেলোয়াড়দের দুর্দান্ত নৈপুণ্য ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় দর্শকদের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। খেলাটি দুই দলের ড্র এর মাধ্যমে সমাপ্ত হয়।

আয়োজকরা জানান, যুবসমাজকে মাদক ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতেই এ ধরনের আয়োজন করা হয়েছে। স্থানীয় পর্যায়ে কাবাডিসহ দেশীয় খেলাধুলার চর্চা বাড়াতে ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

টুর্নামেন্টে বিভিন্ন এলাকার খেলোয়াড়দের অংশগ্রহণের ফলে এটি স্থানীয় গণ্ডি ছাড়িয়ে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। খেলাকে ঘিরে বারদীতে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

পড়ুন : গাজীপুরে সুটকেস ও বস্তায় নারীর অর্ধগলিত দ্বিখণ্ডিত লাশ উদ্ধার

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন