ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের সারাভান শহরের বাখশান এলাকায় শনিবার (১২ সেপ্টেম্বর) ভোরে সামরিক ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে অজ্ঞাতপরিচয় বন্দুকধারীদের তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। মানবাধিকার সংগঠন হালভাশ এ তথ্য জানিয়েছে।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে হালভাশ জানায়, শনিবার স্থানীয় সময় ভোর ৪টার দিকে সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় কয়েক ডজন সামরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্য ওই এলাকায় প্রবেশ করলে বাখশানের বিভিন্ন স্থানে গুলির শব্দ শোনা যায়।
সংগঠনটি জানিয়েছে, সংঘর্ষ বেশ কিছু সময় ধরে চলতে থাকে। এতে ওই এলাকায় অত্যন্ত উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়।
তবে বন্দুকধারীরা কারা, সংঘর্ষের কারণ কী এবং এতে কেউ হতাহত হয়েছে কি না—এসব বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
পড়ুন: টানা ৪ দফা কমার পর বাড়ল সোনার দাম
আর/


