বিজ্ঞাপন

বুকে যদি সৎ সাহস থাকে পালিয়ে থাকার দরকার নাই: সমাজ কল্যাণ মন্ত্রী

বিজ্ঞাপন

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, “পাখিরমতো মানুষ গুলি করে মেরেছেন। এই দেশের সম্পদ লুণ্ঠন করেছেন।বুকে যদি সৎ সাহস থাকে পালিয়ে থাকার দরকার নাই।শেখ হাসিনা কে উদ্দেশ্য করে এ কথা বলেন।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় জেলা বিএনপি নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে তিনি এসব মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, “মেগা প্রকল্পের নামে মেগা ডাকাতি করা হয়েছে। প্রতিটি হিসাব বাংলাদেশের মাটিতেই হবে। আইন-আদালতের মুখোমুখি হয়ে নিজেদের নির্দোষ প্রমাণ করুন।”

তিনি আরও বলেন, দেশের মানুষ এখন সচেতন। তারা বুঝতে পেরেছে, স্বৈরাচারের দোসররা বিদেশে বসে এআই ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে নানা উসকানি দিয়ে মব কালচার সৃষ্টি এবং দেশের স্থিতিশীলতা নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে।

বিএনপির আন্দোলনের প্রসঙ্গ তুলে সমাজকল্যাণ মন্ত্রী বলেন, “ওয়ান-ইলেভেনের পর থেকে বিএনপি এই দেশে থেকে দেশের মানুষকে সঙ্গে নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য মাঠে থেকে দায়িত্ব পালন করেছে। আমাদের শত শত নেতাকর্মীকে গুম করা হয়েছে, লাখ লাখ নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। বেগম খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে। তারপরও বিএনপির নেতাকর্মীদের মনোবল টলানো যায়নি।”

তিনি বলেন, “আমরা অনেক নেতাকর্মীকে হারিয়েছি, অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন। তারপরও দেশের মানুষের অধিকার আদায়ের জন্য বিএনপি মাঠে থেকেছে। এরই ধারাবাহিকতায় ৫ আগস্ট গণঅভ্যুত্থান হয়েছে।”

শেখ হাসিনার দেশত্যাগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, “তখন তিনি দেখেছেন, এই দেশে থাকা নিরাপদ নয়। তাই তিনি তাঁর বন্ধুর কাছে পালিয়ে গেছেন।”

এর আগে পঞ্চগড় জেলা বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বোদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ বক্তব্য দেন। তিনি বলেন, বিএনপির দুঃসময়ে পঞ্চগড়ে এসে তিনি দলীয় কার্যালয়ের তালা খুলেছিলেন।

তার এ বক্তব্যকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে ত্যাগী নেতাদের মূল্যায়ন নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে বিএনপির দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হলে মন্ত্রীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চুর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এ হাসান প্রধান, জাসাস নেতা ইউনুস শেখ, স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মনিরুজ্জামান মানিক এবং পঞ্চগড় পৌর বিএনপির সাবেক নেতা এবিএম আখতারুজ্জামান শাহজাহান।

পড়ুন : সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন