বিজ্ঞাপন

সৌদি ড্রোন হামলার পর ইরানের সঙ্গে সীমান্ত ক্রসিং বন্ধ করল ইরাক

বিজ্ঞাপন

সৌদি আরবে সাম্প্রতিক ড্রোন হামলার পর সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ইরানের সঙ্গে শালামচেহ সীমান্ত ক্রসিং বন্ধ করে দিয়েছে ইরাক। শনিবার (১২ সেপ্টেম্বর) দুটি নিরাপত্তা সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

নিরাপত্তা সূত্রগুলোর ভাষ্য, হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে সৌদি আরবে ব্যাপক অভিযান চালানো হচ্ছে।

এর আগে শুক্রবার সৌদি আরবের পক্ষ থেকে জানানো হয়, ইরাক থেকে উৎক্ষেপণ করা একটি ড্রোন দেশটির গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনে আঘাত করেছে।

এই হামলার পর সৌদি আরবের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোর নিরাপত্তা এবং সামগ্রিক আঞ্চলিক পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ইরান সীমান্তের শালামচেহ ক্রসিং বন্ধের সিদ্ধান্ত নেয় ইরাক।

এদিকে ইয়েমেনের লোহিত সাগর উপকূলজুড়ে ইরান-সমর্থিত হুথি বাহিনীর দ্রুত অগ্রসর হওয়ার প্রেক্ষাপটে তাদের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর ব্যক্তিগতভাবে চাপ দিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। বিষয়টি সম্পর্কে অবগত দুটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ।

তবে সৌদি যুবরাজের অনুরোধের পরও হুথিদের বিরুদ্ধে সরাসরি সামরিক অভিযানে মার্কিন বাহিনীকে যুক্ত করতে এখনো সম্মতি দেননি ট্রাম্প। এর পরিবর্তে যুক্তরাষ্ট্র গোয়েন্দা তথ্য সরবরাহ এবং লক্ষ্যবস্তু নির্ধারণে সহায়তার প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছে সূত্রগুলো।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন