বিজ্ঞাপন

পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি রক্ষায় তিন কমিটি গঠন করায় ধন্যবাদ জানিয়ে সংবাদ সম্মেলন

বিজ্ঞাপন

খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি, পার্বত্য চট্টগ্রাম নির্বাহী কমিটি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক পরামর্শক কমিটি গঠন করায় প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্টদের ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১টায় খাগড়াছড়ি প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে আয়োজকরা বলেন, পার্বত্য চট্টগ্রামে দীর্ঘমেয়াদি শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ প্রয়োজন। এ লক্ষ্যে জাতীয় কমিটি, নির্বাহী কমিটি ও পরামর্শক কমিটি গঠন করায় তারা প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও অভিনন্দন জানান।

তারা আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটিগুলো পার্বত্য চট্টগ্রামের মানুষের স্বার্থ, শান্তি-শৃঙ্খলা ও সম্প্রীতি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে পার্বত্য অঞ্চলের সমস্যা ও সম্ভাবনাগুলোকে গুরুত্ব দিয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) খাগড়াছড়ি জেলা শাখার আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল মজিদ।

এসময় উপস্থিত ছিলেন, পিসিএনপি খাগড়াছড়ি জেলা আহ্বায়ক কমিটির সদস্য শাহাদাত হোসেন, রবিউল হোসেন, মোঃ এরশাদ হোসেন।

সংবাদ সম্মেলনে আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

পড়ুন:সারা দেশে গরম নিয়ে দুঃসংবাদ

ইমি/ ‎

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন