বিজ্ঞাপন

ডেঙ্গু ঠেকাতে সোনারগাঁওয়ে কঠোর বার্তা—অপরিচ্ছন্নতা দেখলেই ব্যবস্থা, এডিস মশার প্রজননস্থল ধ্বংসে প্রশাসনের জোর!

বিজ্ঞাপন

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ডেঙ্গুর প্রকোপ ঠেকাতে এডিস মশার বংশবিস্তার রোধ ও জনসচেতনতা বাড়াতে কঠোর অবস্থানের বার্তা দিয়েছে উপজেলা প্রশাসন। বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও যেন পানি জমে এডিস মশার প্রজননস্থল তৈরি না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

শনিবার সকালে সোনারগাঁও উপজেলা পরিষদের কনফারেন্স রুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্যের একান্ত রাজনৈতিক সচিব খাইরুল ইসলাম সজীব।

সভায় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের অভিযান বা ওষুধ ছিটালেই হবে না; এর পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাড়ির আঙিনা, ছাদ, নির্মাণাধীন ভবন, পরিত্যক্ত পাত্র, ড্রাম, টবসহ যেসব স্থানে পানি জমে থাকতে পারে, সেসব স্থান নিয়মিত পরিষ্কার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা আরও বলেন, সামান্য অসচেতনতার কারণে জমে থাকা পানিতে এডিস মশা বংশবিস্তার করতে পারে। তাই নিজেদের বাড়িঘরের পাশাপাশি আশপাশের পরিবেশও পরিষ্কার রাখতে হবে। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ-মাদ্রাসা ও জনসমাগমস্থলে পরিচ্ছন্নতা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়।

সভায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে তা দ্রুত ধ্বংস করার ওপর জোর দেওয়া হয়। প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথাও জানানো হয়।

এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পড়ুন:সারা দেশে গরম নিয়ে দুঃসংবাদ

ইমি/ ‎

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন