বিজ্ঞাপন

ফটিকছড়িতে ডেভিড ইমনের সহযোগী গলা কাটা মোবারকের পর অস্ত্রসহ টেস্টার মোবারক গ্রেফতার

বিজ্ঞাপন

চট্টগ্রামের ফটিকছড়িতে দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে সংঘবদ্ধ ডাকাতির প্রস্তুতি নেওয়ার অভিযোগে মো. মোবারক হোসেন ওরফে টেস্টার মোবারক (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার হেফাজত থেকে বিভিন্ন ধরনের ৯টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

শুক্রবার দিবাগত রাতে ফটিকছড়ি থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর এলাকার চাইল্লাতলী কাশেম চেয়ারম্যানের টিলা, স্থানীয়ভাবে শফির টিলা নামে পরিচিত, এলাকায় অভিযান চালায়। সেখানে একটি টং ঘরে ডাকাতির প্রস্তুতিকালে টেস্টার মোবারককে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার মোবারক হোসেন কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর টিলাপাড়া এলাকার বাসিন্দা। তিনি আবু তাহের ও নাছিমা আক্তারের ছেলে।

পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় তার হেফাজত থেকে দুটি কাঠের বাটযুক্ত লোহার ধারালো ছোড়া (তরবারি), একটি স্টিলের হাতলযুক্ত লোহার ধারালো রামদা, একটি কাঠের বাটযুক্ত ধারালো রামদা, একটি লোহার শাবল, একটি নীল রঙের প্লাস্টিকের বাটযুক্ত ধারালো ছুরি, একটি কাঠের বাটযুক্ত ধারালো ধামা, একটি কাঠের বাটযুক্ত ধারালো দা, একটি এসএস পাইপ ও একটি লোহার রড উদ্ধার করা হয়।

এ ঘটনায় ফটিকছড়ি থানায় মামলা নম্বর-১৩, তারিখ ১২ সেপ্টেম্বর ২০২৬, দণ্ডবিধির ৩৯৯/৪০২ ধারায় মামলা করা হয়েছে।

এর আগে শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার (এসপি) মাসুদ আলম জানান, ফটিকছড়ি থেকে টেস্টার মোবারককে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। তাকে গ্রেপ্তারের পরও এলাকায় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অভিযান শেষ হলে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।

পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, টেস্টার মোবারক আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের সহযোগী হিসেবে পরিচিত। ডেভিড ইমনকে গ্রেপ্তারের পর তার সহযোগীদের বিষয়ে তথ্য সংগ্রহ ও নজরদারি বাড়ানো হয়। এরই ধারাবাহিকতায় টেস্টার মোবারককে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

তবে ডেভিড ইমনের সঙ্গে তার সম্পৃক্ততার বিষয়ে পুলিশের আনুষ্ঠানিকভাবে বিস্তারিত বক্তব্য এবং তার বিরুদ্ধে পূর্বের কোনো মামলা রয়েছে কি না—তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।

পুলিশ সুপার মাসুদ আলম বলেন, পুলিশের গোয়েন্দা তৎপরতা ও প্রতিরোধমূলক কার্যক্রমের মাধ্যমে সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং অস্ত্র উদ্ধারের অভিযান চলছে। তিনি জানান, “অভিযান এখনো চলমান।

পড়ুন:সারা দেশে গরম নিয়ে দুঃসংবাদ

ইমি/ ‎

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন