মাগুরা সদরের বাহারবাগ সমাজ কল্যাণ সংঘ নামক সংগঠনের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে বাহারবাগ হাইস্কুল মাঠে শুরু হয় এই ফ্রি চক্ষু সেবা ক্যাম্প। এসময় এমবিবিএস চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা গ্রামের সাধারণ মানুষের চোঁখের নানা রকম সমস্যার চিকিৎসা হিসেবে ব্যবস্থাপত্র, চশমার পাওয়া ও অপারেশন রোগীদের চিকিৎসা সহায়তা প্রদান করার ব্যবস্থা করা হয়। সকাল থেকে দুই শতাধিক চক্ষু রোগী চিকিৎসা সেবা নিতে আসেন। সংগঠনের সভাপতি মো. শিহাবউদ্দিন বিশ্বাস ও সাধারণ সম্পাদক মুন্সি আলমগীর হোসেনের নেতৃত্বে সকল সদস্যদের সহযোগিতায় এই আয়োজন করা হয়।
এসময় বাহারবাগ সমাজ কল্যাণ সংঘের সভাপতি মো. শিহাবউদ্দিন বিশ্বাস জানান, তাদের সংগঠনটি সম্পূর্ণ অরাজনৈতিক। এলাকার যেসব লোকেরা চাকরি ও ব্যবসা বানিজ্য করে তাদেরকে নিয়ে সংগঠনটি গঠন করা হয়েছে। সকল সদস্যদের আর্থিক সহযোগিতায় এই ধরনের মানব কল্যাণমূলক কাজ চলমান রয়েছে। শিক্ষা, চিকিৎসা ও সংস্কৃতি সহ বিভিন্ন কল্যাণমুলক কাজ তারা করতে চান। সমাজের অসহায় লোকগুলোকে সহযোগিতা করা তাদের মূল উদ্দ্যেশ্য। আল্লাহর সন্তুষ্ট লাভের জন্য এই কর্মকান্ড অব্যাহত থাকবে বলে জানান তিনি।
সংগঠনের সাধারণ সম্পাদক মুন্সি আলমগীর হোসেন বলেন, বর্তমান যুব সমাজ অনলাইন জুয়া, মাদক সহ বিভিন্ন অপরাধমূলক করজমকান্ডের দিকে ধাবিত হচ্ছে। এসব কাজ থেকে বিরত রাখতে বাহারবাগ সমাজ কল্যাণ সংঘ টিম কাজ করে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় খেলাধুলা, স্বাস্থ্য, সংস্কৃতি বিকাশ ঘটাতে এলাকায় আয়োজন করা হচ্ছে। এতে করে সমাজের পজিটিভ ভাবনাগুলো কাজ করবে। একসঙ্গে সমাজের বিভেদ হানাহানি মারামারি এসব কাজ কমে আসবে বলে মনে করেন তিনি।
চিকিৎসা নিতে আসা রোগীরা জানান, হাতের কাছে ফ্রি চক্ষু চিকিৎসা সেবা পেয়ে তারা খুশি। শহরে গেলে অনেক টাকা দিয়ে ডাক্তার দেখাতে হয়। এখানে এসে ফ্রি চক্ষু পরীক্ষা করাতে পারছেন এতে অনেক উপকৃত হচ্ছেন তারা। আগামীতেও এই ধারা অব্যাহত থাকুক এমনটাই প্রত্যাশা সকলের।
চক্ষু চিকিৎসক অংকুর সরকার জানান, এই এলাকায় অনেক রোগী আসছে। যার অধিকাংশ রোগীই চক্ষু সম্পর্কে তেমন সচেতন নন। আমরা যত্নসহকারে রোগী দেখার কাজ করছি। রোগীদের চোঁখে ছানি পড়া রোগ, চোঁখ দিয়ে পানি পড়া, দূরে ও কাছে কম দেখা রোগীর সংখ্যা বেশি। এছাড়াও অপারেশনের রোগী বাছাই করে আলাদাভাবে পরামর্শ দেওয়া হচ্ছে। চোঁখের পাওয়া মাপা, চশমা দেওয়া ও ব্যবস্থাপত্র প্রদান করা হচ্ছে। আশা করছি রোগীদের ভালো চিকিৎসা সেবা দিতে পারবো।
বাহারবাগ সমাজ কল্যাণ সংঘ ” সংগঠনটি ২০২৫ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এই সংগঠনে মোট ৮২ জন সদস্য সংখ্যা রয়েছে। অজপাড়া গায়ে এমন একটি অরাজনৈতিক সংগঠন সমাজে অবহেলিত মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে যা দেখে এলাকার মানুষ মুগ্ধ। এভাবে আগামীতেও তাদের এই পথচলা অব্যাহত রাখার দাবি জানিয়েছেন এলাকার সচেতন মহল।
পড়ুন:ডেঙ্গুর ছোবল ঠেকাতে বরগুনায় সাংবাদিকদের সচেতনতা সভা
ইমি/


