বিজ্ঞাপন

ড. ইউনূসের বিরুদ্ধে আরও অর্ধশত মামলা বিচারাধীন

বিজ্ঞাপন

অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও গ্রামীণ কল্যাণের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আরও অর্ধশত মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে করসংক্রান্ত ৩১টি মামলা হাইকোর্ট ও আপিল বিভাগে এবং শ্রমসংক্রান্ত ১৯টি মামলা শ্রম আদালত ও শ্রম অ্যাপিলেট ট্রাইব্যুনালে বিচারাধীন।

শনিবার (১২ সেপ্টেম্বর) খোঁজ নিয়ে এসব তথ্য জানা গেছে।

এর আগে গত ১০ সেপ্টেম্বর ড. মুহাম্মদ ইউনূসের গড়ে তোলা প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ দিয়ে রায় দেন হাইকোর্ট। ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আমলে করা এসব মামলা বর্তমান বিএনপি সরকারের সময়ে নিষ্পত্তি হওয়ায় বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়েছে।

জানা গেছে, ড. ইউনূসের বিরুদ্ধে বিচারাধীন করসংক্রান্ত ৩১টি মামলায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর দাবির পরিমাণ প্রায় কয়েকশ কোটি টাকা। এ ছাড়া শ্রম আদালত ও শ্রম অ্যাপিলেট ট্রাইব্যুনালে আরও ১৯টি মামলা বিচারাধীন রয়েছে।

তবে ড. ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুনের দাবি, তিনি মিডিয়া ট্রায়ালের শিকার হচ্ছেন। তার অভিযোগ, বর্তমান সরকার আওয়ামী লীগের পথেই হাঁটছে।

অন্যদিকে রাষ্ট্রপক্ষ বলছে, আদালতের রায়ের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।

এ বিষয়ে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ না হওয়া পর্যন্ত কোনো মন্তব্য করতে রাজি হয়নি অ্যাটর্নি জেনারেল কার্যালয়। রাষ্ট্রপক্ষের বক্তব্য, উচ্চ আদালতের রায়ের বাইরে যাওয়ার সুযোগ নেই।

পড়ুন: সৌদি ড্রোন হামলার পর ইরানের সঙ্গে সীমান্ত ক্রসিং বন্ধ করল ইরাক

আর/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন