কুষ্টিয়ায় পদ্মায় পানি বৃদ্ধি অব্যাহত : পানিবন্দী মানুষের দুর্ভোগ বেড়েছে

0
11
বিজ্ঞাপন

কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে উপজেলার রামকৃষ্ণপুর ও চিলমারী ইউনিয়নের চরাঞ্চলের পানিবন্দী ৪০ গ্রামের অর্ধলক্ষাধিক মানুষের দুর্ভোগও রেড়েছে।

আজ শনিবার সকাল ৯টায় হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে নদীর পানির উচ্চতা ছিল ১৩ দশমিক ০৫ মিটার। যেখানে বিপদসীমা ১৩ দশমিক ৮০ মিটার। অর্থাৎ বিপদসীমার ৭৫ সেন্টিমিটার নিচ দিয়ে পদ্মার পানি প্রবাহিত হচ্ছে।

পানিবন্দী মানুষেরা জানান, গত এক সপ্তাহ ধরে পদ্মা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় তাদের ঘর বাড়িতে পানি উঠেছে। বেড়েছে সাপের উপদ্রব। মাঠ ও ফসলি জমি পানিতে তলিয়ে যাওয়ায় নিজেদের পাশাপাশি গবাদিপশুর খাদ্য নিয়ে সংকটে পড়েছেন তারা। রাস্তা ও শিক্ষা প্রতিষ্ঠানে পানি উঠায় বন্ধ রয়েছে দুই ইউনিয়নের শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদান কার্যক্রম। ফলে শিক্ষার্থীরা পড়েছে বিপাকে।

পড়ুন : ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানে সিরাজগঞ্জ জেলা পুলিশ

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.