সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে কেউ কেউ বিতর্ক সৃষ্টি করার চেষ্টা করছেন: আইনমন্ত্রী

0
5
বিজ্ঞাপন

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মো.আসাদুজ্জামান বলেছেন, একটি আইনে কেউ কেউ বিতর্ক সৃষ্টি করার চেষ্টা করছেন, সেটি হচ্ছে সম্পত্তি হস্তান্তর আইন। আমরা সংশোধনী এনেছি। বিশেষ করে বৃদ্ধ বা মা কে নিরাপত্তা দেয়ার জন্য।

বিকেলে পিটিআই হলরুমে চাকরি মেলা সেমিনারের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দানকালে এসব কথা বলেন তিনি। ক্যারিয়ার হোক ক্ষুদ্ররিন সেক্টরে, অবদান হোক দেশের উন্নয়ন এ প্রতিপাদ্য নিয়ে এ চাকরি মেলার আয়োজন করে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি। আয়োজক সংগঠনের এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দিনের সভাপতিত্বে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জাগরণী চক্র ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মেরিনা আক্তারসহ চাকরি মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের উর্দ্ধতন কর্মকর্তাগণ।

দিনব্যাপী চাকরি মেলায় ৩৭টি ক্ষুদ্রঋণ প্রদানকারী প্রতিষ্ঠান অংশ নেয়। তারা ২২ হাজার আবেদনের বিপরীতে ১ হাজার ১১৫ জনকে চাকরি প্রদান করেছে। প্রধান অতিথির হাত থেকে চাকরি প্রাপ্তরা নিয়োগ পত্র গ্রহণ করেন।

পড়ুন : ব্রিকস সম্মেলনে যুদ্ধ ও শুল্কের প্রতি নিন্দা প্রকাশ করে যৌথ ঘোষণা

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.