পিরোজপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কালীবাড়ি লয়াল ব্রাদারসকে টাইব্রেকারে হারিয়ে ফাইনালে উঠেছে মঠবাড়িয়া নকআউট ফুটবল একাডেমি।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৫টায় জিয়ানগর উপজেলার কালীবাড়িহাট বাড়ৈখালী সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে নির্ধারিত সময়ে মঠবাড়িয়া নকআউট ফুটবল একাডেমি ও কালীবাড়ি লয়াল ব্রাদারস ১-১ গোলে সমতায় থাকে। পরে টাইব্রেকারে ৪-৩ গোলে জয় পেয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে মঠবাড়িয়া নকআউট ফুটবল একাডেমি।
মঠবাড়িয়া নকআউট ফুটবল একাডেমির অধিনায়ক ছিলেন রুবেল। অপরদিকে কালীবাড়ি লয়াল ব্রাদারসের অধিনায়কত্ব করেন গৌতম।
ম্যাচ পরিচালনা করেন রেফারি জুম্মান শরীফ। তার সহযোগী ছিলেন সুজন ও আমিরুল ইসলাম। ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ আবুল হাসানাত রিপন ও সার্জেন্ট আব্দুল জলীল।
খেলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজসেবক যুনদল কর্মী সাইফুল ইসলাম (মিন্টু) হাওলাদার। এসময় প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি খাইরুল ইসলাম বাবু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাড়েরহাট ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মাসুম হাওলাদার বাচ্চু ও এনামুল ইসলাম, স্থানীয় বিএনপি নেতা শাহজাহান সিকদার এবং জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন শেখ।
টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পাড়েরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম হাওলাদার।
পড়ুন : ব্রিকস সম্মেলনে যুদ্ধ ও শুল্কের প্রতি নিন্দা প্রকাশ করে যৌথ ঘোষণা


