যুক্তরাষ্ট্রের কাছে ইরান কোনোভাবেই আত্মসমর্পণ করবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পেজেশকিয়ান বলেন, ‘আমেরিকানরা যদি যোদ্ধা হয়, তাহলে তারা আমাদের সাহসী সামরিক বাহিনীর মুখোমুখি হোক।’
বেসামরিক অবকাঠামো, খাদ্য সরবরাহ ও মানুষের জীবিকায় হামলা চালানোর কারণ নিয়েও প্রশ্ন তোলেন ইরানি প্রেসিডেন্ট। তিনি বলেন, বেসামরিক অবকাঠামো, খাদ্য সরবরাহ ও মানুষের জীবিকায় কেন হামলা চালানো হচ্ছে? তারা যদি মানবিক হয়, তাহলে মানুষকে পানি, খাবার ও ওষুধ পাওয়ার সুযোগ থেকে কেন বঞ্চিত করছে?
পেজেশকিয়ান আরও বলেন, ইরানের জনগণকে ভয় দেখিয়ে বা চাপ প্রয়োগ করে আত্মসমর্পণে বাধ্য করা যাবে না। আমাদের জনগণকে ভয় দেখিয়ে নত করা যাবে না। ইরান আত্মসমর্পণ করবে না।
যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে ইরানি প্রেসিডেন্টের এ বক্তব্য তেহরানের কঠোর অবস্থানেরই ইঙ্গিত দিচ্ছে।
পড়ুন: দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
আর/


