মারা গেছেন ব্রিটিশ অভিনেত্রী টিনা সিমন্স

‘স্টার ওয়ার্স’, ‘জেমস বন্ড’ ও ‘ব্যাটম্যান’-এর মতো জনপ্রিয় সিনেমায় অভিনয় করা ব্রিটিশ অভিনেত্রী টিনা সিমন্স মারা গেছেন। গত ১৪ নভেম্বর তার মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তার বয়স জানা যায়নি। তবে অভিনয়জগতে তার ক্যারিয়ার ছিল দীর্ঘ ছয় দশকের।

পেজ সিক্সের প্রতিবেদন অনুযায়ী, এ ব্রিটিশ তারকার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে বিনোদনজগতে। ‘দ্য ডার্ক নাইট’ ও ‘মিশন: ইম্পসিবল’-এর মতো সিনেমার তারকারাও তাকে শ্রদ্ধা জানিয়েছেন। সহ-অভিনেত্রী ও বন্ড গার্ল ম্যাডেলিন স্মিথ এক বিবৃতিতে বলেছেন, ‘আমি ভেঙে পড়েছি।’

তিনি আরও লিখেছেন, টিনাকে তার ফ্ল্যাট থেকে মৃত অবস্থায় পাওয়া গেছে, যা খুবই ভয়াবহ। প্রায় নিশ্চিতভাবেই ১৯৬৮ সাল থেকে তিনি আমার বন্ধু ছিলেন। এভাবে একা মৃত্যুবরণ করা কতটা নিষ্ঠুর!

এদিকে অভিনেত্রী টিনার এক মুখপাত্র সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, টিনা সবার কাছে স্মরণীয় হয়ে থাকবেন। তার অবিশ্বাস্য ক্যারিয়ার ব্রিটিশ ও আন্তর্জাতিক সিনেমা এবং টেলিভিশনজগতে কয়েক দশকজুড়ে বিস্তৃত ছিল।

সিনেমা ও টেলিভিশন ইন্ডাস্ট্রির একজন অভিজ্ঞ অভিনেত্রী ছিলেন টিনা। ১৯৮৩ সালের কালজয়ী সিনেমা ‘স্টার ওয়ার্স: এপিসোড সিক্স: রিটার্ন অব দ্য জেডাই’-এ বিদ্রোহী কারিগরের চরিত্রে অভিনয়ের মাধ্যমে পরিচিতি লাভ করেন তিনি।

টিনার অভিনীত সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘জেমস বন্ড’ সিরিজের ‘অক্টোপাসি’, ‘আ ভিউ টু আ কিল’, ‘দ্য লিভিং ডেলাইটস’ ও ‘ডাই অ্যানাদার ডে’। এ ছাড়া ‘সুপারম্যান থ্রি অ্যান্ড ফোর’, ‘সুপারগার্ল’, ‘হু ফ্রেমড রজার র‍্যাবিট’, ‘লিটল শপ অব হররস’, ‘দ্য ডার্ক নাইট’ ও ‘মিশন: ইম্পসিবল’-এও অভিনয় করেছেন তিনি। মার্ভেল ও ডিসির সিনেমায় কাজ করা উল্লেখযোগ্য তারকাদের একজন ছিলেন টিনা।

সিনেমা ও টেলিভিশন মিলিয়ে প্রায় তিন শতাধিক প্রযোজনায় কাজ করেছেন অভিনেত্রী টিনা। ‘ডক্টর হু’, ‘ইস্টএন্ডার্স’, ‘করোনেশন স্ট্রিট’, ‘অনলি ফুলস অ্যান্ড হর্সেস’ ও ‘দ্য বিল’-এর মতো জনপ্রিয় ব্রিটিশ প্রযোজনাতেও প্রতিভার স্বাক্ষর রেখেছেন তিনি। এ ছাড়া হেলেন মিরেন ও মেরিল স্ট্রিপের মতো হলিউডের শীর্ষস্থানীয় তারকাদের স্ট্যান্ড-ইন ও বডি ডাবল হিসেবেও কাজ করেছেন এ অভিনেত্রী।

বিজ্ঞাপন

পড়ুন : অমিতাভের বাড়িতে হামলার ষড়যন্ত্র, এবার বাবা-ছেলেকে প্রাণনাশের হুমকি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন