বিজ্ঞাপন

কেরানীগঞ্জে সীমানা বিরোধে বসতবাড়ি ভাঙচুর, গাছ কাটার অভিযোগ

বিজ্ঞাপন

ঢাকার কেরানীগঞ্জে প্রতিবেশীর সঙ্গে সীমানা বিরোধের জেরে বসতবাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে। এ সময় তিনটি সেমিপাকা বসতঘর ভেঙে নিশ্চিহ্ন করা হয়েছে। পাশাপাশি বেশ কিছু ফলজ গাছ কেটে ফেলার অভিযোগও পাওয়া গেছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার হযরতপুর মধ্য বালুচর এলাকায়।

ভুক্তভোগী পরিবারের দাবি, বসতবাড়ির সীমানা নিয়ে আসলাম ও সালাম মিয়ার সঙ্গে তাদের বেশ কয়েক বছর ধরে আদালতে মামলা চলছে। বর্তমানে বিরোধপূর্ণ সম্পত্তিতে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি থাকা সত্ত্বেও আদালতের আদেশ অমান্য করে দেশীয় অস্ত্রসহ ৪০ থেকে ৫০ জনের একটি দল তাদের ওপর হামলা চালায়।

অভিযোগ করা হয়েছে, হামলার সময় বসতঘর থেকে মূল্যবান জিনিসপত্র ও নগদ টাকা লুটপাট করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার কেরানীগঞ্জ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

পড়ুন: জোরপূর্বক পদত্যাগের আইনগত বৈধতা নেই: হাইকোর্ট

আর/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন