বিজ্ঞাপন

এসএমসি’র ২ দিনব্যাপী ‘গর্ভকালীন পুষ্টি ক্যাম্পেইন ২০২৬’-এর উদ্বোধন

বিজ্ঞাপন

সোশ্যাল মার্কেটিং কোম্পানি এসএমসি আয়োজিত দেশব্যাপী দুইদিনের “গর্ভকালীন পুষ্টি ক্যাম্পেইন” কর্মসূচির উদ্বোধনী করা হয়েছে বরিশালে। আজ ১৩ সেপ্টেম্বর রবিবার বিকাল ৩টায় বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নে এই ক্যাম্পেইন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দুই দিনব্যাপী এই ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এসএমসি এবং এসএমসি ইন্টারন্যাশনাল-এর চেয়ারম্যান ফারুক আহমেদ। উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের পরিচালক সিদ্দিকুর রহমান চৌধুরী এবং ডা. জহির উদ্দিন আহমেদ, এসএমসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তছলিম উদ্দিন খান এবং এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড (এসএমসি ইএল)-এর ব্যবস্থাপনা পরিচালক সায়েফ নাসিরসহ এসএমসির প্রধান কার্যালয় ও মাঠ পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এসময় অতিথিরা মা সমাবেশে গর্ভবতী মায়েদের সঙ্গে কথা বলেন এবং তাদের মাঝে ১৫টি ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ এসএমসির মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট ফুলকেয়ার বিতরণ করেন।
এই কর্মসূচিকে সফল করার লক্ষ্যে এসএমসির প্রায় বাইশ হাজার স্বাস্থ্যকর্মী, ফিল্ড টিম এবং নেটওয়ার্ক বহির্ভূত সেবাদানকারীগণ গর্ভবতী মায়েদের গর্ভকালীন সেবা, পুষ্টির প্রয়োজনীয়তা এবং নিয়মিত প্রসবপূর্ব সেবা গ্রহণের বিষয়ে পরামর্শ প্রদানের পাশাপাশি ফুলকেয়ার বিতরণ করবেন। এছাড়াও ১৬১টি উপজেলায় এসএমসির কমিউনিটি মোবিলাইজেশন কর্মসূচির মাধ্যমে গর্ভকালীন সেবা ও নিয়মিত সেবা গ্রহণের জন্য সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে ফারুক আহমেদ বলেন, “একটি সুস্থ প্রজন্ম গড়ে ওঠার ভিত্তি তৈরি হয় একজন সুস্থ মায়ের মাধ্যমে। তাই মাতৃত্ব ও শিশুর পুষ্টিতে বিনিয়োগ শুধু একজন মায়ের সুস্থতা নিশ্চিত করে না, বরং আগামী দিনের একটি সুস্থ ও সক্ষম প্রজন্ম গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

এসএমসি ৫০ বছরের বেশি সময় ধরে দেশের মানুষের স্বাস্থ্য ও পুষ্টি উন্নয়নে কাজ করে যাচ্ছে। এ উদ্যোগের মাধ্যমে এসএমসি অব্যাহতভাবে গর্ভকালীন পরিচর্যার সঙ্গে সঠিক পুষ্টি, নিয়মিত প্রসবপূর্ব সেবা প্রদান, স্বাস্থ্যসেবা পেশাজীবীদের সম্পৃক্ততা বৃদ্ধি এবং কমিউনিটি পর্যায়ে সচেতনতা সৃষ্টির কার্যক্রম অব্যাহত রাখবে।

পড়ুন:কুষ্টিয়ার কুমারখালীতে ২ দিনব্যাপী ফ্রি চক্ষু শিবির শুরু

ইমি/ ‎

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন