সিরাজগঞ্জের কামারখন্দে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছে। তাঁর বয়স ৫০ বছর।
রবিবার (১৩ সেপ্টেম্বর ) বিকালে উপজেলার জামতৈল এলাকার হালুয়াকান্দি গ্রামের লোহার রেলব্রিজের নিকট এই দুর্ঘটনা ঘটে।
জামতৈল রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার (ইনচার্জ) আবু হান্নান এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনটি উপজেলার হালুয়াকান্দি গ্রামের লোহার রেলব্রিজ এলাকায় পৌঁছালে ওই ব্যক্তি ট্রেনে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তাঁর নাম-পরিচয় এখনো জানা যায়নি। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।
স্থানীয়রা জানান, ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। দুর্ঘটনার সময় তাঁর শরীরে কোনো পোশাক ছিল না। তিনি জামতৈল স্টেশনের দিকে যাওয়ার সময় রেললাইনে ওঠেন। পরে ট্রেনে কাটা পড়েন। তাঁর মাথা রেলব্রিজের নিচে পড়ে যায়।
পড়ুন : ডিবি ওসিকে প্রত্যাহারে ২৪ ঘণ্টার আলটিমেটাম পাবনায় রাজপথে সাংবাদিকরা


