ঝিনাইদহের কালীগঞ্জের সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুর ১২ টার দিকে সরকারি ভূষণ স্কুল চত্ত্বরে এ সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৪৪ জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।
সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতার সভাপতিত্বে সংবর্ধনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক হামিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক তবিবুর রহমান মিনি, নুরুল ইসলাম, ইসরাইল হোসেন জীবন, হাফিজুর রহমানসহ স্কুলের শিক্ষার্থী, অভিভাবকসহ রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি রাশেদ খান বলেন, গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে আমাদের সরকার তারেক রহমান কাজ করছে কিভাবে এটি সমাধান করা যায়। ১৬ বছরের লুটপা, ঋণ নিয়ে কাজ দেখানো অর্থাৎ স্বল্পমেয়াদি উন্নয়ন। আর মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে এই জ্বালানি সংকট শুধু বাংলাদেশেই নয় পৃথিবীর প্রতিটা দেশেই এই সংকট আছে।
পড়ুন : সিরাজগঞ্জে আবাসিক হোটেল থেকে দুই নারীসহ ৬ জন আটক


