বিজ্ঞাপন

সিরাজগঞ্জে পুলিশ কনস্টেবল রওশন আলীকে রাজকীয় বিদায়

বিজ্ঞাপন

সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় ৩৯ বছরের দীর্ঘ কর্মজীবন শেষে পুলিশ কনস্টেবল রওশন আলীকে রাজকীয় বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

তাঁর এই গৌরবময় অবসরকে স্মরণীয় করে রাখতে জেলা পুলিশ ও সহকর্মীদের আয়োজনে এক রাজকীয় বিদায় সংবর্ধনার দেওয়া হয়।

পুলিশ সদস্য রওশন আলীর সুদীর্ঘ চাকুরিজীবনের সমাপ্তি ঘটলো এক অনন্য ও রাজসিক আবহে। ৫৯ বছর বয়সে পদার্পণ করা এই সৎ ও নিষ্ঠাবান কর্মীকে অশ্রুসজল বিদায়লগ্নে সুসজ্জিত পুলিশ ভ্যানে চড়ে নিজের গ্রামের বাড়িতে ফিরলেন।

রবিবার বিকেলে এক বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে বিদায় জানানো হয় তাঁকে।

এনায়েতপুর থানা পুলিশের উদ্যোগে আয়োজিত এই বিদায়ী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদ হোসেনসহ স্থানীয় সুধী সমাজের প্রতিনিধিরা। সহকর্মীরা তাকে ফুল ও বিভিন্ন উপহার সামগ্রী তুলে দিয়ে শ্রদ্ধা জানান। কর্মজীবনের শেষ মুহূর্তে সহকর্মীদের এমন ভালোবাসা দেখে আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি।

বিদায় পর্ব শেষে তাকে শাহজাদপুরের নিজ বাড়িতে পাঠানোর জন্য প্রস্তুত করা হয় একটি সুসজ্জিত পুলিশ পিকআপ ভ্যান।

মোটরসাইকেলের এক বিশাল শোভাযাত্রা সহকারে পুলিশ সদস্যরা তাকে পৌঁছে দেন নিজ গন্তব্যে। এই বিদায়লগ্নে রওশন আলী তাঁর সহকর্মী ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদ হোসেন বলেন, রওশন আলী ছিলেন অত্যন্ত সরলপ্রাণ ও পিতৃতুল্য একজন মানুষ। তাঁর সততা এবং নিষ্ঠা নতুন প্রজন্মের পুলিশ সদস্যদের অনুপ্রাণিত করবে। এমন একজন সৎ সহকর্মীকে যথাযথ মর্যাদায় বিদায় জানাতে পেরে পুরো থানা পরিবার গর্বিত।

পড়ুন : হাইকোর্টের কোনো রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল করা যাবে না

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন