বিজ্ঞাপন

সোনারগাঁয়ে ভুল চিকিৎসায় গরুর মৃত্যু, ভুয়া পশু চিকিৎসকের ৩ দিনের কারাদণ্ড!

বিজ্ঞাপন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ভুল চিকিৎসায় গরুর মৃত্যুর ঘটনায় নিশিত ঘোষ (৪৯) নামে এক ভুয়া পশু চিকিৎসককে তিন দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও দুই দিনের কারাদণ্ড ভোগ করতে হবে।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সনমান্দি এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সোনারগাঁয়ের কাঁচপুর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ফাইরুজ তাসনিম।

কারাদণ্ডপ্রাপ্ত নিশিত ঘোষ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ এলাকার বামন ঘোষের ছেলে। বর্তমানে তিনি সোনারগাঁয়ের সাদিপুর এলাকায় বসবাস করছেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সনমান্দি এলাকায় ভুল চিকিৎসায় একটি গরু মারা যাওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় নিজেকে পশু চিকিৎসক দাবি করা নিশিত ঘোষ কোনো বৈধ সনদ দেখাতে পারেননি। পরে বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল আইন, ২০০৯ অনুযায়ী তাকে তিন দিনের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও দুই দিনের কারাদণ্ড দেওয়া হয়।

সহকারী কমিশনার (ভূমি) ফাইরুজ তাসনিম বলেন, ভুল চিকিৎসার মাধ্যমে পশুর ক্ষতি ও অবৈধভাবে চিকিৎসা কার্যক্রম পরিচালনার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নইফা বেগমসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

পড়ুন : ফকিরহাটে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা, যুবক নিহত

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন