বিজ্ঞাপন

কুষ্টিয়ার দৌলতপুরে বড় ভাইয়ের হাসুয়ার কোপে ছোট ভাই নিহত, আহত ২

বিজ্ঞাপন

কুষ্টিয়ার দৌলতপুরে পারিবারিক কলহের জেরে আপন বড় ভাইয়ের হাতে খুন হয়েছেন ছোট ভাই ইমদাদুল বাদাল (৫০)। আজ রবিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার শেহালা গ্রামের বাদাল পাড়ায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এঘটনায় আহত আরো দু’জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রাতে এ তথ্য নিশ্চিত করে দৌলতপুর থানার ওসি খালেদুর রহমান জানান, আজ সন্ধ্যা ৭টার দিকে শেহালা গ্রামে পারিবারিক কলহের জেরে এমদাদুল বাদাল নামে এক জনের মৃত্যু হয়েছে। এবং দুইজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকে পুলিশ অভিযান শুরু করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বজলু ও তাঁর ছোট ভাই ইমদাদুলের (৫০) মধ্যে পারিবারিক বিষয় নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে রোববার সন্ধ্যায় উভয়ের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে ইমদাদুলকে ধারালো হাসুয়া দিয়ে এলোপাথাড়িভাবে কুপিয়ে হত্যা করে বড় ভাই বজলু ও তার ভাতিজা। ইমদাদুলকে রক্ষা করতে গিয়ে মারাত্মকভাবে জখম হন আরো দু’জন।

পড়ুন : সোনারগাঁয়ে ভুল চিকিৎসায় গরুর মৃত্যু, ভুয়া পশু চিকিৎসকের ৩ দিনের কারাদণ্ড!

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন