বিজ্ঞাপন

বিশ্ববাজারে তেলের দামে বড় লাফ

বিজ্ঞাপন

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা এবং জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামে বড় ধরনের উল্লম্ফন হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০৭ ডলার ছাড়িয়ে গেছে।

একই সঙ্গে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দামও ১০০ ডলারের ওপরে উঠেছে।

সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, নভেম্বরের জন্য ব্রেন্ট ক্রুডের দাম ২ দশমিক ৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৭ দশমিক ৫৪ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে অক্টোবরের জন্য ডব্লিউটিআইয়ের দাম ২ দশমিক ৩ শতাংশ বেড়ে হয়েছে ১০২ দশমিক ৩৪ ডলার।

এর মধ্য দিয়ে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ার প্রবণতা আরও জোরালো হয়েছে। গত সপ্তাহ থেকেই অপরিশোধিত তেলের দাম ঊর্ধ্বমুখী ছিল। সর্বশেষ দর বৃদ্ধির ফলে ব্রেন্ট ও ডব্লিউটিআই উভয় ধরনের তেলের দামই আবার ব্যারেলপ্রতি ১০০ ডলারের সীমা অতিক্রম করেছে।

মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক কয়েকটি ঘটনায় বিশ্ববাজারে তেল সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ড্রোন হামলার পর সৌদি আরব একটি গুরুত্বপূর্ণ তেল পাইপলাইনের কার্যক্রম বন্ধ করে দিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। একই সময়ে ইরান-সমর্থিত হুথিদের বাব আল-মান্দাব প্রণালির কাছে একটি গুরুত্বপূর্ণ দ্বীপের নিয়ন্ত্রণ নেওয়ার খবরও উদ্বেগ বাড়িয়েছে।

লোহিত সাগর ও আশপাশের অঞ্চলে জাহাজ চলাচলের জন্য গুরুত্বপূর্ণ নৌপথ বাব আল-মান্দাব প্রণালি। এই পথে বড় ধরনের কোনো বাধা সৃষ্টি হলে তেলসহ বিভিন্ন পণ্য পরিবহন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বাড়লে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের প্রভাব পড়তে পারে। ফলে তেল সরবরাহ নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগ বাড়ছে, যার সরাসরি প্রভাব পড়ছে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে।

পড়ুন:প্রথম ১২ দিনে রেমিট্যান্স এলো ১৫ হাজার কোটি টাকার বেশি

ইমি/ ‎

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন