বিজ্ঞাপন

পঞ্চগড়ে বিএনপির দু’গ্রুপের দফায় দফায় সংঘর্ষ, আহত ১৫

বিজ্ঞাপন

পঞ্চগড় জেলা শহরে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপাসহ উভয়পক্ষের প্রায় ১৫ নেতাকর্মী আহত হয়েছে। রোববার রাত ১০ টার দিকে শহরের এমআর কলেজ মোড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে প্রায় দুই ঘন্টা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে শত শত যানবাহন আটকা পড়ে এ পথের যাত্রী-চালকদের ভোগান্তি পোহাতে হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রোববার রাত ১০ টার দিকে তেঁতুলিয়া বাসস্ট্যান্ড থেকে একটি মিছিল বের করে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমিরের সমর্থকরা। মিছিলটি এমআর কলেজ মোড়ে আসলে পানিসম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদের সমর্থকদের সঙ্গে ইট পাটকেল ছোড়া এবং ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। লাঠি হাতে মহাসড়কে অবস্থান নেয় দুই গ্রুপের সদস্যরা। পরে থেমে থেমে ধাওয়া-পাল্টা ধাওয়া চলে রাত ১২ টা পর্যন্ত। এ সময় সংঘর্ষে দুইপক্ষের প্রায় ১৫ জন আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

দুই পক্ষ অবস্থান থেকে ফিরে যাওয়ার পর আহতদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানা গেছে।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার রেজওয়ানুল্লাহ বলেন, যারা হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। কয়েকজন মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন৷ তাদের মধ্যে চারজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এর আগে, সকালে জেলা বিএনপির কার্যালয়ে মতবিনিময় সভায় সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদের সামনেই বোদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদের বক্তব্যকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে বাকবিতণ্ডা ও হট্টগোল শুরু হয় । তারই রেশ ধরে রাতে দুই গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়।

পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার শইমী ইমতিয়াজ বলেন, ‘ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

পড়ুন : হরমুজ নিয়ে ইরান ও উপসাগরীয় দেশগুলোর বৈঠক স্থগিত করল ওমান

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন