অস্বাস্থ্যকর জারে পানি বিক্রির অপরাধে রাজধানীর আরামবাগে দুটি প্রতিষ্ঠানের ৫ শতাধিক জার ধ্বংস করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে এসব জার ধ্বংস করা হয়।
জানা গেছে, প্রতিষ্ঠান দুটি কোনো প্রকার স্বাস্থ্যবিধি না মেনে অত্যন্ত নোংরা পরিবেশে জারে পানি সরবরাহ করছিল। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন বা বিএসটিআই-এর মান নিয়ন্ত্রণ সার্টিফিকেট ছাড়াই এসব পানি বাজারজাত করা হচ্ছিল। জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ হওয়ায় বিএসটিআই টিম ঘটনাস্থলেই জারের পানি ফেলে দেয় এবং জারের প্লাস্টিক কনটেইনারগুলো সম্পূর্ণ ধ্বংস করে দেয়।
জনসাধারণের নিরাপদ খাদ্য ও পানি নিশ্চিত করতে বিএসটিআই-এর এই বিশেষ সার্ভিল্যান্স অভিযান নিয়মিত চলমান থাকবে বলে জানানো হয়েছে।
পড়ুন : ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির আভাস
সা/


