বিজ্ঞাপন

ধামরাইয়ে বংশী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন

ঢাকার ধামরাইয়ে বংশী নদী থেকে ভাসমান অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি নগ্ন অবস্থায় নদীতে ভাসছিলো। উপজেলার সোমভাগ ইউনিয়নের দেপাশাই নোয়াপাড়া খেলার মাঠ সংলগ্ন নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন ধামরাই থানার ওসি নাজমুল হুদা খান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতে দেপাশাই নোয়াপাড়া খেলার মাঠের পাশে বংশী নদীতে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে তারা তাৎক্ষণিকভাবে ধামরাই থানা পুলিশকে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে মরদেহটি উদ্ধার করে। কয়েকদিন পানিতে থাকায় মরদেহটিতে পচন ধরে অর্ধগলিত হয়ে পড়ায় প্রাথমিকভাবে নিহতের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

এই বিষয়ে ধামরাই থানার ওসি নাজমুল হুদা খান জানান, মরদেহের পরিচয় শনাক্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তথ্যপ্রযুক্তি সহায়তায় কাজ করে কিন্তু মরদেহটি অর্ধ গলিত থাকায় পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

পড়ুন : মঙ্গলবার এক দিনের সফরে সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন