বিজ্ঞাপন

মেহেরপুরে বিজিবির অভিযানে ভারতীয় মালামাল উদ্ধার

বিজ্ঞাপন

মেহেরপুরের গাংনী সীমান্তে পৃথক দুটি অভিযান চালিয়ে ১৩ লাখ ৭১ হাজার টাকা মূল্যের ভারতীয় মদ ও বিভিন্ন ধরনের ট্যাবলেট উদ্ধার করেছে ৪৭ বিজিবি।

সোমবার সকালে ধর্মদাহ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার পশ্চিম ধর্মদাহ মাঠে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১০ বোতল ভারতীয় মদ ও ২ হাজার ৮৮০ পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। এসব মাদকের আনুমানিক সিজার মূল্য ৮ লাখ ৭৯ হাজার টাকা।

এছাড়া রামকৃষ্ণপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার নিচপাড়া কাঁচা রাস্তায় অভিযান চালিয়ে ৫০ বোতল ভারতীয় মদ, ৭৪০ পিস সাইপ্রোহেপ্টাডিন ও ৬৫০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করা হয়। এ অভিযানে উদ্ধারকৃত মাদকের আনুমানিক সিজার মূল্য ৪ লাখ ৯২ হাজার টাকা।

উদ্ধার করা মালামাল গাংনী থানায় জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

পড়ুন : মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে পাল্টাপাল্টি কর্মসূচি, সংঘর্ষে আহত ২৫

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন