বিজ্ঞাপন

ভারতের সঙ্গে আমাদের সুসম্পর্ক রাখা দরকার: ভোলায় স্পিকার

বিজ্ঞাপন

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক রাখা দরকার। তবে ভারত বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে আগ্রহী—এমন কোনো লক্ষণ তিনি দেখতে পাচ্ছেন না বলেও মন্তব্য করেন তিনি।

সোমবার (১৪ সেপ্টেম্বর) ভোলা সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন জাতীয় সংসদের স্পিকার।

মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেন, “ভারতের সঙ্গে আমাদের সুসম্পর্ক রাখা দরকার। আমরা ভারতের সঙ্গে বন্ধুত্বসুলভ সম্পর্ক বজায় রাখতে চাই। অতীতের সরকার যেভাবে ভারতের সঙ্গে স্বামী-স্ত্রীর সম্পর্ক গড়ে তুলেছিল, আমরা সেই সম্পর্ক চাই না।”

তিনি বলেন, দুই দেশের সম্পর্ক হওয়া উচিত পারস্পরিক সম্মান, সমতা ও বন্ধুত্বের ভিত্তিতে। তবে ভারতে অবস্থান করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাজনীতি করার সুযোগ দেওয়াকে প্রতিবেশীসুলভ আচরণ হিসেবে দেখছেন না তিনি।

ভোলার গ্যাস প্রসঙ্গে স্পিকার বলেন, দেশে মোট গ্যাসের মজুত প্রায় ৭ ট্রিলিয়ন ঘনফুট (টিসিএফ), যার মধ্যে ভোলায় রয়েছে প্রায় ৩ টিসিএফ। বিপুল এই গ্যাসসম্পদকে কাজে লাগিয়ে ভোলায় শিল্প-কারখানা গড়ে তোলার সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন, “ভোলায় যেহেতু গ্যাস রয়েছে, তাই এখানে শিল্প-কারখানা অবশ্যই হবে। বর্তমান সরকারও ভোলার গ্যাস কীভাবে কাজে লাগানো যায়, তা নিয়ে চিন্তাভাবনা করছে।”

মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ আরও বলেন, বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) ভোলার গ্যাস উত্তোলনের সক্ষমতা রাখে। এ গ্যাস যথাযথভাবে কাজে লাগানো গেলে ভোলায় শিল্পায়নের পাশাপাশি দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে।

এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ডাঃ শামীম রহমান, পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর, জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীসহ বিএনপি ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।

পড়ুন : মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে পাল্টাপাল্টি কর্মসূচি, সংঘর্ষে আহত ২৫

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন