বিজ্ঞাপন

ভোলায় মরদেহসহ অ্যাম্বুলেন্স খাদে; পুলিশ সদস্যসহ আহত ২

বিজ্ঞাপন

ভোলার বোরহানউদ্দিনে নিয়ন্ত্রণ হারিয়ে লাশবাহী একটি অ্যাম্বুলেন্স সড়কের পাশের খাদে পড়ে গেছে। এতে অ্যাম্বুলেন্সে থাকা লাশের দুই স্বজন আহত হয়েছেন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বড়মানিকা ইউনিয়নের কেরামতগঞ্জ বাজার এলাকার ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের স্বজনরা জানান, সোমবার সকালে ভোলার লালমোহন উপজেলার রায়চাঁদ ইউনিয়নে আয়েশা বেগম (৫০) নামের এক নারীর বিষপাণে মৃত্যু হয়। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠালে পথিমধ্যে লাশবাহী অ্যাম্বুলেন্সটি দুর্ঘটনার শিকার হয়। আয়শা লালমোহন উপজেলার রায়চাঁদ ইউনিয়নের সালাউদ্দিনের স্ত্রী। তিনি ৩ সন্তানের জননী ছিলেন।

আয়েশার বড় মেয়ে জানান, সকালে তার মা গ্যাসট্রিকের ঔষধ খেতে গিয়ে ভুলবশত ইঁদুর মারার গ্যাসট্যাবলেট খেয়ে পেলেন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন

এদিকে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠালে মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সটি বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের কেরামতগঞ্জ বাজার এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খালে পড়ে যায়। এতে অ্যাম্বুলেন্সে থাকা পুলিশ সদস্য ও মরদেহসহ স্বজনরা খালে পড়ে আহত হন।

পরে খবর পেয়ে বোরহানউদ্দিন ফায়ারসার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো গুরুতর হতাহতের খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার পর স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার কাজে সহযোগিতা করেন।

বোরহানউদ্দিন ফায়ারসার্ভিস স্টেশন অফিসার খোরশেদ আলম বলেন, খবর পেয়ে ফায়ারসার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে অ্যাম্বুলেন্সে থাকা লাশ ও স্বজনদের উদ্ধার করেছে। এতে বড় ধরণের হতাহতের ঘটনা ঘটেনি। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পড়ুন : তালতলীতে ছাগলের পিপিআর রোগ প্রতিরোধে দুই দিনব্যাপী টিকাদান শুরু

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন