বিজ্ঞাপন

গাংনীতে শিশু-কিশোর ও নারী উন্নয়নে সচেতনতামূলক সভা

বিজ্ঞাপন

মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ইউনিয়নের হাড়াভাঙ্গা মাদ্রাসাপাড়ায় শিশু-কিশোর, কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রমের আওতায় কমিউনিটি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে এ সভা অনুষ্ঠিত হয়।

২০২৬-২০২৭ অর্থবছরের জিওবি খাতের এ সভার আয়োজন করে জেলা তথ্য অফিস, মেহেরপুর। সভায় প্রধান অতিথি হিসেবে ভিডিও কলে যুক্ত ছিলেন খুলনা বিভাগীয় তথ্য অফিসের পরিচালক গাজী জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা নিরাপদ খাদ্য অফিসার রিয়াজ মাহমুদ।

প্রধান অতিথির বক্তব্যে গাজী জাকির হোসেন বলেন, শিশু-কিশোর ও নারীদের অধিকার, স্বাস্থ্য, শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার ও সমাজের সবাইকে সচেতন হতে হবে। বাল্যবিবাহ, মাদক ও বিভিন্ন সামাজিক অনাচার প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে রিয়াজ মাহমুদ বলেন, সুস্থ ও সুন্দর জীবনযাপনের জন্য নিরাপদ ও পুষ্টিকর খাবার গ্রহণের বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। খাদ্য গ্রহণ ও সংরক্ষণে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি শিশুদের পুষ্টির বিষয়ে বিশেষ গুরুত্ব দিতে হবে।

সভাপতির বক্তব্যে জেলা তথ্য অফিসার মো. আব্দুল্লাহ আল মাসুদ বলেন, সচেতনতা তৈরির মাধ্যমে সমাজের নানা সমস্যা প্রতিরোধ করা সম্ভব। শিশু-কিশোর, কিশোরী ও নারীদের উন্নয়নে সরকারি উদ্যোগের পাশাপাশি পরিবার ও সমাজের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সভায় শিশু-কিশোর ও কিশোরীদের শিক্ষা, নিরাপত্তা, স্বাস্থ্য, পুষ্টি, বাল্যবিবাহ প্রতিরোধ এবং নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক আলোচনা করা হয়। এতে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, নারী, কিশোর-কিশোরীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

পড়ুন : তামাবিল স্থলবন্দরের ব্যবসা নিয়ে ‘ষড়যন্ত্রের’ অভিযোগ, ব্যবসায়ীদের প্রতিবাদ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন