বিজ্ঞাপন

ঢাকা কর অঞ্চল-১৬ এ ৩৯ জনের চাকরির সুযোগ

বিজ্ঞাপন

ঢাকা কর অঞ্চল-১৬ এর অধীনে ১৩ থেকে ২০ গ্রেডে অস্থায়ী ভিত্তিতে ৩৯ জনকে নিয়োগ দেওয়া হবে। এ নিয়োগে শুধু ঢাকা জেলার প্রকৃত স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন।

নিয়োগের পদগুলোর মধ্যে রয়েছে কম্পিউটার অপারেটর ১টি, প্রধান সহকারী ৮টি, উচ্চমান সহকারী ৭টি, সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর ১০টি, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ৫টি এবং অফিস সহায়ক ৮টি।

গ্রেড-১৩-এর কম্পিউটার অপারেটর ও প্রধান সহকারী পদে বেতন ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা। গ্রেড-১৪-এর উচ্চমান সহকারী ও সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর পদে বেতন ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা। গ্রেড-১৬-এর অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা এবং গ্রেড-২০-এর অফিস সহায়ক পদে ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা বেতন দেওয়া হবে।

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন শুরু হবে ১৯ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০টায় এবং শেষ হবে ১০ অক্টোবর ২০২৬ বিকেল ৫টায়। আবেদন ও বিস্তারিত বিজ্ঞপ্তির জন্য tax16.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।

প্রতিষ্ঠানের নামকর অঞ্চল-১৬
সংশ্লিষ্ট মন্ত্রণালয়অর্থ মন্ত্রণালয়
জব লোকেশনঢাকা (কাকরাইল)
পদের ক্যাটাগরি০৬ টি
মোট শূন্যপদ৩৯ জন
চাকরির ধরনসরকারি চাকরি
বয়সসীমা০১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছর
শিক্ষাগত যোগ্যতাএসএসসি / এইচএসসি / স্নাতক পাস
জেলাঢাকা জেলা
বেতন/গ্রেড৮,২৫০ – ২৬,৫৯০/- টাকা
আবেদনের ফি৫৬/- ও ১১২/- টাকা (অনগ্রসর প্রার্থীদের ৫৬/- টাকা)
বিজ্ঞপ্তির সোর্সদ্য ডেইলি স্টার
স্মারক নম্বরনিয়োগ/কঃঅঃ-১৬,ঢাকা/২০২৬-২০২৭/১৬৭
বিজ্ঞপ্তি জারির তারিখ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ১৪ সেপ্টেম্বর ২০২৬
আবেদন শুরুর তারিখ১৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সকাল ১০:০০ ঘটিকা
আবেদনের শেষ তারিখ১০ অক্টোবর ২০২৬ তারিখ বিকাল ০৫:০০ ঘটিকা
আবেদন পদ্ধতিঅনলাইন
(tax16.teletalk.com.bd)
ক্রমিকপদের নামপদ সংখ্যাবেতনস্কেল ও গ্রেড
কম্পিউটার অপারেটর১টি১১,০০০ – ২৬,৫৯০/-
প্রধান সহকারী৮টি১১,০০০ – ২৬,৫৯০/-
উচ্চমান সহকারী৭টি১০,২০০ – ২৪,৬৮০/-
সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পইউটার অপারেটর১০টি১০,২০০ – ২৪,৬৮০/-
অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক৫টি৯,৩০০ – ২২,৪৯০/-
অফিস সহায়ক৮টি৮,২৫০ – ২০,০১০/-

পড়ুন:৬৪ জেলায় যুব উন্নয়নের ফ্রি এআই প্রশিক্ষণ, দৈনিক ২০০ টাকা ভাতা

ইমি/ ‎

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন