বিজ্ঞাপন
মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর সীমান্তের শেওড়াতলা মাঠে অভিযান চালিয়ে ১১ লাখ ৩৪ হাজার টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে ৪৭ বিজিবি।
আজ মঙ্গলবার ভোরে কাজিপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবির একটি চৌকস টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ৬ বোতল ভারতীয় মদ, ৭৫০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট ও ৩ হাজার পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ১১ লাখ ৩৪ হাজার টাকা। পরে উদ্ধারকৃত মালামাল গাংনী থানায় জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
পড়ুন : ইলিশ বাণিজ্যে নতুন সমীকরণ: গুজরাটের ইলিশ বাংলাদেশে, পদ্মার ইশিশ চায় ভারত
সা/
বিজ্ঞাপন


