বিজ্ঞাপন

আইপিও ও ডাইরেক্ট লিস্টিং: নতুন কোম্পানির তালিকাভুক্তিতে বিএসইসির নির্দেশনা

বিজ্ঞাপন

দেশের পুঁজিবাজারকে আরও গভীর, বৈচিত্র্যময়, স্বচ্ছ ও কার্যকর করতে নীতিগত ও নিয়ন্ত্রক সংস্কার কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একই সাথে নতুন মূলধন সংগ্রহে ইচ্ছুক এবং বিদ্যমান শেয়ার অফলোড করে তালিকাভুক্ত হতে আগ্রহী-উভয় ধরনের কোম্পানির জন্যই বাজারে আসার সুযোগ ও সম্ভাব্য বিকল্প সুবিধার কথা জানিয়েছে সংস্থাটি।

আজ বুধবার বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোঃ আবুল কালাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

১. মূলধন সংগ্রহে আগ্রহীদের জন্য আইপিও সুবিধা বহাল

বিএসইসি জানায়, যেসব কোম্পানি পুঁজিবাজার থেকে নতুন মূলধন সংগ্রহ করতে আগ্রহী, তাদের জন্য বিদ্যমান ‘Bangladesh Securities and Exchange Commission (Public Offer of Equity Securities) Rules, 2025’ অনুযায়ী আইপিওর মাধ্যমে তালিকাভুক্তির সুযোগ রয়েছে।

আবেদন স্থগিত বা বিলম্ব না করার আহ্বান: আইপিও প্রক্রিয়ায় নতুন পরিবর্তন বা সংস্কারের সম্ভাবনার কারণে কোনো কোম্পানির আবেদন বিলম্বিত বা স্থগিত করার প্রয়োজন নেই।

ভবিষ্যৎ সংস্কারের সুবিধা: পরবর্তীতে বিধিমালায় কোনো শিথিলতা বা পরিবর্তন আনা হলে, বর্তমান আবেদনকারী কোম্পানিগুলোকেও সেই সুবিধার আওতায় আনা হবে।

২. মূলধন ছাড়া তালিকাভুক্তিতে ‘ডাইরেক্ট লিস্টিং’ বিকল্প পথ

যেসব প্রতিষ্ঠিত কোম্পানির নতুন কোনো মূলধনের প্রয়োজন নেই, কিন্তু শেয়ারধারীরা নিজেদের শেয়ার অফলোড করতে চান, তাদের জন্য ‘ডাইরেক্ট লিস্টিং’ ব্যবস্থা চালু করা হচ্ছে।

নতুন শেয়ার ইস্যু নয়: এই ব্যবস্থায় কোম্পানিকে সাধারণ মানুষের কাছ থেকে নতুন মূলধন সংগ্রহ করতে হবে না, বরং বিদ্যমান শেয়ার অফলোডের মাধ্যমেই স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হওয়া যাবে।

খসড়া বিধিমালা চূড়ান্ত পর্যায়ে: ‘Bangladesh Securities and Exchange Commission (Direct Listing of Securities on the Stock Exchange) Rules, 2026’-এর খসড়া ইতিমধ্যে জনমত আহ্বানের জন্য প্রকাশ করা হয়েছে এবং খুব শীঘ্রই এটি গেজেট আকারে কার্যকর হবে।

৩. ভালো ও সক্ষম কোম্পানি আনতে সংস্কারের প্রতিশ্রুতি

বিজ্ঞপ্তিতে বিএসইসি জানায়, ডাইরেক্ট লিস্টিংয়ের প্রস্তাবিত কাঠামো বাজারে নতুন ও সক্ষম কোম্পানির অংশগ্রহণ বাড়াবে, শেয়ারধারীদের সুযোগ বাড়াবে এবং পুঁজিবাজারের পরিধি বিস্তৃত করবে। ডাইরেক্ট লিস্টিংয়ে আগ্রহী যোগ্য কোম্পানিগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে উৎসাহিত করা হয়েছে।

দেখুন: তলানিতে শেয়ারবাজার: আইনি ফাঁকে সুযোগ নিচ্ছে কোম্পানিগুলো

আরও দেখুন: শেয়ারবাজার থেকে লুট করা অর্থ গেল কোথায়?

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন