বিজ্ঞাপন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় হানিফ মিয়া নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সফিপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার পর সড়কের পাশে হানিফ মিয়াকে পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়রা তাকে মৃত অবস্থায় দেখতে পান বলে জানা গেছে।
নিহত হানিফ মিয়া কালিয়াকৈর উপজেলার বাঁশতলী গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আলী খান দুর্ঘটনায় একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
পড়ুন : ধামরাইয়ে আড়াই কেজি গাঁজাসহ গ্রেপ্তার এক
বিজ্ঞাপন


