বিজ্ঞাপন

জয়পুরহাটে ডেঙ্গু রোধে জেলা যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

বিজ্ঞাপন

ডেঙ্গু ও এডিস মশার প্রাদুর্ভাব রোধে জয়পুরহাটে সচেতনতামূলক সভা, পরিচ্ছন্নতা অভিযান ও মশক নিধনের ওষুধ ছিটিয়েছে জেলা যুবদল। কেন্দ্রীয় ঘোষিত সাত দিনব্যাপী কর্মসূচির তৃতীয় দিনে বুধবার দুপুরে সদর উপজেলার দোগাছী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এসব কর্মসূচি পালিত হয়।

এদিন কর্মসূচির শুরুতে বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়দের অংশগ্রহণে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে যুবদলের নেতাকর্মীরা স্কুল চত্বর ও এর আশপাশের এলাকা পরিষ্কার করেন এবং মশা নিধনের ওষুধ ছিটান।

জেলা যুবদলের আহ্বায়ক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্রর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সদস্য সচিব শরীফুল ইসলামের সঞ্চালনায় কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক এম এ ওয়াহাব।

এ সময় অন্যান্যদের মধ্যে দোগাছী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বকুল হোসেন, সিনিয়র সহ-সভাপতি মোমিন, জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক তৌফিক এলাহী, হারুনর রশিদ জুয়েলসহ যুবদল সদস্য সেন্জু, বেলায়েত হোসেন বেনু, গোলাম কিবরিয়া, হাবিবুল্লাহ এবং বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পড়ুন : ধামরাইয়ে আড়াই কেজি গাঁজাসহ গ্রেপ্তার এক

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন