বিজ্ঞাপন

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রাম মহানগর যুবদলের পরিচ্ছন্নতা কর্মসূচি

বিজ্ঞাপন

জাতীয়তাবাদী যুবদলের ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী সাত দিনের পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম মহানগর যুবদল নগরীর বিভিন্ন স্পটে পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেন।

বুধবার(১৬ সেপ্টেম্বর) বুধবার কেন্দ্রীয় যুবদলের কর্মসূচী অনুযায়ী চট্টগ্রাম মহানগর যুবদলের উদ্যোগে সকাল ১১টায় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল (আগ্রাবাদ)’র সামনে থেকে পরিচ্ছন্নতা ও জনসচেতনতা মুলক কর্মসূচিতে সভাপতির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি।এসময় তিনি বলেন, ডেঙ্গু শুধু একটি রোগ নয়,এটি আমাদের জনস্বাস্থ্য ও নগর ব্যবস্থাপনার জন্য একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জও।ডেঙ্গুর বিস্তার রোধে চিকিৎসার পাশাপাশি পরিচ্ছন্নতা ও সচেতনতার কোনো বিকল্প নেই।

তিনি আরো বলেন শুধু সিটি কর্পোরেশন বা প্রশাসনের ওপর নির্ভর করলে হবে না।নিজের ঘর, নিজের আঙিনা ও নিজের এলাকার পরিচ্ছন্নতার দায়িত্ব আমাদের প্রত্যেকের। সবাই সবার দায়িত্ব পালন করলে আমরা ডেঙ্গু মুক্ত দেশ গড়তে পারবো।

চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ বলেন, একটি পরিচ্ছন্ন বাড়ি, পরিচ্ছন্ন মহল্লা এবং সচেতন নাগরিক সমাজই পারে ডেঙ্গুর ঝুঁকি কমাতে। আসুন, আমরা সবাই মিলে শপথ করি—জমতে দেব না পানি, বংশবিস্তার করতে দেব না এডিস মশা। ডেঙ্গুর বাহক এডিস মশা সাধারণত জমে থাকা স্বচ্ছ পানিতে বংশবিস্তার করে। তাই আমাদের বাড়ির ছাদ, বারান্দা, ফুলের টব, ডাবের খোসা, পরিত্যক্ত পাত্র, টায়ার কিংবা যেকোনো স্থানে পানি জমে আছে কি না—নিয়মিত খেয়াল রাখতে হবে।

চট্টগ্রাম মহানগর যুবদলের আওতাধীন ১৫টি থানা ও ৪৩টি সাংগঠনিক ওয়ার্ডে ওয়ার্ডে এবং সংশ্লিষ্ট ইউনিটে ইউনিটে আগামীকাল (১৭ সেপ্টেম্বর) থেকেই পরিচ্ছন্নতা কর্মসূচী পালন করার নির্দেশনা দেওয়া হয় নগর যুবদলের পক্ষ হতে। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সামনে থেকে নগর যুবদলের পরিচ্ছন্নতা কার্যক্রমে সহায়তা করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরাও। এসময় নগর যুবদল নেতৃবৃন্দ ব্লিসিং পাউডার ছিটিয়ে দেন নালা -নর্দমায়। আগ্রাবাদ এলাকায় বিভিন্ন রাস্তার পাশে জমে থাকা পানিতেও ব্লিসিং পাউডার ছিটিয়ে যুবদল নেতৃবৃন্দ পরিচ্ছন্নতা কার্যক্রম এগিয়ে নেন। মশক নিধন কর্মীরা ফগার মেশিন দিয়ে মশা মারার ঔষধ দেয় ২৭নং ওয়ার্ডের সিজিএস কলোনি,আগ্রাবাদ সিডিএ,নালাপাড়া, মহিলা কলেজ, আগ্রাবাদ বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায়।

নগর যুবদলের পরিচ্ছন্নতা কর্মসূচীতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সহ সভাপতি ফজলুল হক সুমন,এম গফুর বাবুল, মিয়া মোহাম্মদ হারুন, জসিমুল ইসলাম কিশোর, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মোশাররফ হোসাইন, যুগ্ম সম্পাদক সেলিম খাঁন,সেলিম উদ্দিন রাসেল, তানভীর মল্লিক,সহ-সাধারণ সম্পাদক ওসমান গনি সিকদার, নগর যুবদলের ধর্ম বিষয়ক সম্পাদক মহিউদ্দিন মুকুল, সহ- সম্পাদক, আতিকুর রহমান, কমল জৌতি বড়ুয়া, মোহাম্মদ শাহেদুল ইসলাম, জহিরুল ইসলাম জহির, বেলাল উদ্দিন,আরিফ হোসেন, জাহাঙ্গীর আলম মানিক, মিফতাহ উদ্দিন সিকদার টিটু, নগর যুবদলের সদস্য কলিম উল্লাহ, থানা যুবদলের আহবায়ক মোহাম্মদ আজম, বজল আহমেদ, সদস্য সচিব তাজ উদ্দিন, সিনিয়র যুগ্ম আহবায়ক সাইফুল আলম রুবেল, মোহাম্মদ ইয়াছিন সহ থানা ও যুবদল এবং সংশ্লিষ্ট ইউনিট যুবদলের নেতৃবৃন্দ।

পড়ুন : দুর্নীতির নিউজ করায় সাংবাদিকের ওপর চড়াও খাদ্য কর্মকর্তা

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন