‘এক দেশ, এক কিউআর, লেনদেনে বাংলা কিউআর’ স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে।
বুধবার দুপরে পৌর শহরের গুলিস্তান এলাকার কুদ্দুস মার্কেটের সামনে এ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। অনুষ্ঠান উপলক্ষে র্যালি আলোচনাসভা করা হয়।
পূবালী ব্যাংক পিএলসি উল্লাপাড়া শাখার শাখা প্রধান ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে, অফিসার (ক্যাশ) মো. ফিরোজ আলমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, বগুড়া আঞ্চলিক কার্যালয়ের এডিসি বিভাগের আঞ্চলিক ইনচার্জ মো. দুলাল বারী। বিশেষ অতিথি ছিলেন সিরাজগঞ্জ জেলা এডিসি বিভাগের ইনচার্জ মাহবুবুর রহমান। এ সময় উল্লাপাড়া বণিক সমিতির সভাপতি নিকসন কুমার আমিন, সাধারণ সম্পাদক মো. এছাক আলীসহ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, গ্রাহক, ব্যবসায়ী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
ক্যাম্পেইনে ব্যবসায়ী ও গ্রাহকদের বাংলা কিউআর ব্যবহারে উৎসাহিত করা হয়। পাশাপাশি নগদ অর্থের পরিবর্তে নিরাপদ, সহজ ও আধুনিক ডিজিটাল লেনদেনের সুবিধা সম্পর্কে সচেতনতা তৈরি করা হয়।
পড়ুন : ঝিনাইদহে চুরি করা স্বর্ণ বিক্রি করতে গিয়ে দুই যুবক গ্রেপ্তার


