বিজ্ঞাপন

কমোডিটি এক্সচেঞ্জ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : চেম্বার সভাপতি

বিজ্ঞাপন

দেশের প্রথম কমোডিটি এক্সচেঞ্জ চালু হলে তা জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোহাম্মদ আমিরুল হক। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সভায় কমোডিটি ব্রোকারেজ লাইসেন্স দেওয়ার সিদ্ধান্তের খবরের প্রতিক্রিয়ায় চেম্বার সভাপতি এ মন্তব্য করেন।

চেম্বার সভাপতি আমিরুল হক বলেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, দুবাই, চীন, ভারত, জাপান, তুরস্ক, পাকিস্তানসহ বিশ্বের বিভিন্ন দেশে কমোডিটি এক্সচেঞ্জ অর্থনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি বলেন, চিটাগাং স্টক এক্সচেঞ্জ কয়েক বছর আগে কমোডিটি এক্সচেঞ্জ চালুর উদ্যোগ নিলেও তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর বিষয়টি নিয়ে সিএসই আবারও তৎপর হয়।

গত ১২ সেপ্টেম্বর চট্টগ্রাম চেম্বার ও আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেডের যৌথ উদ্যোগে আয়োজিত ‘ক্যাপিটাল মার্কেট: গ্রোথ ডায়ালগ- পাথওয়ে টু লিস্টিং’ শীর্ষক সংলাপে বিএসইসি চেয়ারম্যানের কাছে কমোডিটি এক্সচেঞ্জ চালুর বিষয়টি তুলে ধরা হয়। এ সময় চেয়ারম্যান দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

চেম্বার সভাপতি বলেন, বিএসইসির সর্বশেষ সভায় কমোডিটি এক্সচেঞ্জ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। আশা করা হচ্ছে, কয়েক মাসের মধ্যেই দেশের প্রথম কমোডিটি এক্সচেঞ্জ উদ্বোধন করা সম্ভব হবে। এ উদ্যোগের জন্য চিটাগাং চেম্বারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিএসইসি, ডিএসই ও সিএসইসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।

পড়ুন : ঝিনাইদহে চুরি করা স্বর্ণ বিক্রি করতে গিয়ে দুই যুবক গ্রেপ্তার

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন