বিজ্ঞাপন

হবিগঞ্জে আধুনিক চিকিৎসাসেবায় যাত্রা শুরু জমজম মেডিক্যাল সার্ভিসের

বিজ্ঞাপন

হবিগঞ্জবাসীর আধুনিক ও মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যাশা পূরণের লক্ষ্য নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে জমজম মেডিক্যাল সার্ভিস লিমিটেড।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৫টায় হবিগঞ্জ শহরের কোর্ট স্টেশন রোডে প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ জি,কে গউছ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জমজম মেডিক্যাল সার্ভিস লিমিটেডের চেয়ারম্যান প্রফেসর ডা. কামাল আহমেদ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সংশ্লিষ্টরা জানান, হবিগঞ্জের মানুষের জন্য আধুনিক ও মানসম্মত চিকিৎসাসেবা সহজলভ্য করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। উন্নত অবকাঠামো, আধুনিক চিকিৎসাব্যবস্থা এবং দক্ষ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সমন্বয়ে রোগীদের সেবা দেওয়ার লক্ষ্য রয়েছে প্রতিষ্ঠানটির।

অনুষ্ঠানে অতিথিরা জমজম মেডিক্যাল সার্ভিসের নতুন যাত্রাকে স্বাগত জানান এবং হবিগঞ্জের চিকিৎসাসেবার মানোন্নয়নে প্রতিষ্ঠানটি ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।

এ সময় প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, চিকিৎসক, ব্যবসায়ী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

পড়ুন : ঝিনাইদহে চুরি করা স্বর্ণ বিক্রি করতে গিয়ে দুই যুবক গ্রেপ্তার

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন