বিজ্ঞাপন

আশুলিয়ার ইয়ারপুরে আজিজুল মীরের গণসংযোগ ও পথসভা

বিজ্ঞাপন

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ঢাকার আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ব্যারিস্টার আজিজুল মীরের পক্ষে গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে ইউনিয়নের ১ ও ৬ নম্বর ওয়ার্ডের জামগড়া, মীরবাড়ী, কাঠালতলা, চিত্রশাইল ও কাঠগড়া এলাকায় এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

স্থানীয়দের উদ্যোগে আয়োজিত এসব কর্মসূচিতে চেয়ারম্যান প্রার্থী ব্যারিস্টার আজিজুল মীর ও তার কর্মী-সমর্থকেরা অংশ নেন। এ সময় তারা বিভিন্ন বাজার ও গুরুত্বপূর্ণ স্থান গুলোর ব্যবসায়ী, পথচারী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন এবং নির্বাচনে তার পক্ষে ভোট ও সমর্থন কামনা করেন।

গণসংযোগকালে স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন।পাশাপাশি ইউনিয়নের উন্নয়ন, নাগরিক সেবা বৃদ্ধি এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে তাদের সঙ্গে আলোচনা করেন।

পথসভায় বক্তারা বলেন, ইয়ারপুর ইউনিয়নের উন্নয়ন ও নাগরিক সুবিধা বৃদ্ধির জন্য কার্যকর উদ্যোগ ও সঠিক নেতৃত্বের প্রয়োজন। এ সময় তারা চেয়ারম্যান পদপ্রার্থী ব্যারিস্টার আজিজুল মীরের পক্ষে স্থানীয় ভোটারদের দোয়া ও সমর্থন কামনা করেন।

গণসংযোগ ও পথসভায় প্রার্থী ও তার কর্মী-সমর্থকেরা বিভিন্ন স্লোগান দেন। পরে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন তারা। কর্মসূচিতে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

পড়ুন : তহশিলদারের ‘ভুয়া খারিজে’ বারহাট্টায় জমি দখলের অভিযোগ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন