বিজ্ঞাপন

যশোরের মনিরামপুরে ২৫টি হিন্দু বাড়িতে আগুন দেওয়ার খবর গুজব: জেলা পুলিশ

বিজ্ঞাপন

যশোরের মনিরামপুরে সনাতন ধর্মাবলম্বীদের ২৫টি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে মর্মে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভিডিও টি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বলে স্পষ্টভাবে জানিয়েছে যশোর জেলা পুলিশ।

সংবাদ সম্মেলনে জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার ইসলাম জানান, সম্প্রতি একটি কুচক্রী মহল সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিভ্রান্তিকর ভিডিও ছড়িয়ে দিয়ে যশোর তথা দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। প্রকৃতপক্ষে মনিরামপুর কিংবা যশোর জেলার কোনো স্থানে এ ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

জেলা পুলিশের পক্ষ থেকে উল্লেখ করা হয়, যশোর মুক্তিযুদ্ধকালীন দেশের প্রথম স্বাধীন জেলা এবং ঐতিহ্যগতভাবেই এটি অসাম্প্রদায়িক চেতনার ধারক। দীর্ঘদিন ধরে এখানে সব ধর্মের মানুষ অত্যন্ত সৌহার্দ্য ও শান্তিপূর্ণ পরিবেশে সুখে-শান্তিতে বসবাস করে আসছেন। সেই সম্প্রীতি বিনষ্ট করতেই একটি চক্রান্তকারী গোষ্ঠী উদ্দেশ্যপ্রণোদিতভাবে এমন প্রপাগান্ডা চালাচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের অসত্য তথ্য ছড়ানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জেলা পুলিশ স্পষ্ট করে দিয়েছে যে, গুজব ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করা অপরাধ। এ ধরনের মিথ্যা ও ভিত্তিহীন ভিডিও প্রচারের পেছনে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

পড়ুন : দুর্গাপুরে মাদকসেবীর ৩ মাসের জরিমানাসহ কারাদণ্ড

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন