একযোগে ৬০ জন বিচারককে বিভিন্ন স্থানে বদলি ও পদায়ন করেছে সরকার। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ শাখা থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এর মধ্যে একটি প্রজ্ঞাপনে ঢাকার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ছাড়াও বিভিন্ন জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল, জেলা ও দায়রা জজ আদালতসহ বিভিন্ন আদালতে থাকা ৪০ জন বিচারককে বদলি ও পদায়ন করা হয়েছে।
উপসচিব (প্রশাসন-১) মাসুম বিল্লাহ’র সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের বর্ণিত সদস্যদের বর্তমান কর্মস্থল থেকে বদলি করে পুনরাদেশ না দেয়া পর্যন্ত তাদের নামের পার্শ্বে বর্ণিত পদে ও কর্মস্থলে বদলি করা হলো।
প্রজ্ঞাপনে বদলি ও পদায়নকৃত এসব বিচারকদের আগামী মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এবং প্রশিক্ষণ বা ছুটিতে (নৈমিত্তিক ছুটি ব্যতীত) থাকা বিচারকদের প্রশিক্ষণ বা ছুটি শেষে যোগদানের তারিখে সংশ্লিষ্ট জেলার জেলা ও দায়রা জজের কাছে অথবা দপ্তর প্রধান কর্তৃক মনোনীত কর্মকর্তার কাছে (প্রযোজ্য ক্ষেত্রে) বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে অবিলম্বে বদলিকৃত কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।
বিস্তারিত আসছে…


