বিজ্ঞাপন

মাদকের বিরুদ্ধে কঠোর আশুলিয়ার ওসি তরিকুল

বিজ্ঞাপন

শিল্পাঞ্চল আশুলিয়ায় মাদক, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে ধারাবাহিক অভিযান চালিয়ে যাচ্ছে থানা পুলিশ। গত ২৬ এপ্রিল অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে মোহাম্মদ তরিকুল ইসলাম (পিপিএম) দায়িত্ব নেওয়ার পর থেকে মাদক কারবারি ও বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তারে একাধিক অভিযান পরিচালনা করা হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত পৃথক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা, হেরোইন ও চোলাই মদ উদ্ধারসহ বেশ কয়েকজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ৭ সেপ্টেম্বর খেঁজুরটেক এলাকায় ৫০০ পিস ইয়াবাসহ স্বপন হোসেন নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। এছাড়া ছিনতাইয়ের ঘটনায় অভিযান চালিয়ে আসামি গ্রেপ্তার ও অটোরিকশা উদ্ধারের ঘটনাও ঘটেছে।

ঢাকা জেলা পুলিশের এক পর্যালোচনা সভায় জানানো হয়, গত দুই মাসে আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে ৭৫টি মামলা হয়েছে এবং এসব মামলায় ১২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ১৪ জন ছিনতাইকারী ও ১২ জন চোর গ্রেপ্তারের তথ্যও দেওয়া হয়।

এদিকে অপরাধ দমনের পাশাপাশি পুরোনো মামলার পলাতক ও সাজাপ্রাপ্ত আসামিদের গ্রেপ্তারেও তৎপর রয়েছে পুলিশ। গত ১১ সেপ্টেম্বর মানিকগঞ্জের হরিরামপুর থেকে ২০১৮ সালের মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মো. শামীম মোল্লাকে গ্রেপ্তার করা হয়।

দায়িত্বকালে দুই দফায় ঢাকা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন তরিকুল ইসলাম। তিনি বলেন, এ অর্জন আশুলিয়া থানার সব সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল। মাদক ও অপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে।

অপরাধ দমনের পাশাপাশি থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে অমায়িক ও মানবিক আচরণেও গুরুত্ব দিচ্ছেন ওসি তরিকুল—এমন দাবি স্থানীয়দের। অভিযোগ ও সমস্যা মনোযোগ দিয়ে শুনে আইনানুগ ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়ায় থানার সেবার পরিবেশে ইতিবাচক পরিবর্তন এসেছে বলেও জানান তারা।

পড়ুন : দুর্গাপুরে মাদকসেবীর ৩ মাসের জরিমানাসহ কারাদণ্ড

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন