বিজ্ঞাপন

আশুলিয়ায় হাসপাতালের মানেজারের উপর হামলার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বিজ্ঞাপন

সাভারের আশুলিয়ায় হ্যাপি জেনারেল হাসপাতালের ম্যানেজার শাহিনুর ইসলাম ও তার সহকর্মীর নয়নের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় অজ্ঞাতনামা ৭-৮ জনের বিরুদ্ধে আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন মো. শাহিনুর ইসলাম নামে ওই ব্যক্তি।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটের দিকে আশুলিয়ার গোমাইল স্কুল রোডের মা ফার্মেসির সামনে এ হামলার ঘটনা ঘটে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে বলা হয়, শাহিনুর ইসলাম গোমাইল স্কুল রোডে ‘মা ফার্মেসি’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করেন। তার সঙ্গে ব্যবসায়িক কাজে সহযোগিতা করেন তার সহকর্মী নয়ন মিয়া। ঘটনার রাতে তারা আশুলিয়ার জামিয়া মাদ্রাসার সামনে রাস্তার পাশে একটি মোটরসাইকেলযোগে অবস্থান করছিলেন। এ সময় অজ্ঞাতনামা ৭-৮ জন ব্যক্তি দেশীয় অস্ত্র, হাতুড়ি, লোহার রড ও ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগকারী আরও দাবি করেন, হামলাকারীদের মধ্যে একজন ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করেন। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান। এ সময় তার সহকর্মী নয়ন মিয়া তাকে হামলাকারীদের হাত থেকে রক্ষা করার চেষ্টা করলে তাকেও মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে অভিযোগকারীর দাবি।

আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর চিকিৎসকের পরামর্শে চিকিৎসা নেওয়া হয়।

এ ঘটনায় হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ করেছেন মো. শাহিনুর ইসলাম।

তবে অভিযোগে উত্থাপিত ঘটনাগুলোর বিষয়ে পুলিশের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অভিযোগের ভিত্তিতে তদন্তের পর প্রকৃত ঘটনা ও হামলার সঙ্গে কারা জড়িত, তা নিশ্চিত হওয়া যাবে।

পড়ুন : শৃঙ্খলা ভঙ্গ ও নৈতিক স্খলনের দায়ে দুর্গাপুরে স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কৃত

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন