শুক্রবার (১৮ সেপ্টেম্বর) টানা ৯ ঘণ্টা রংপুরের বেশকিছু এলাকায় বিদ্যুৎ থাকবে না। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসির বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার (১৮ সেপ্টেম্বর) টানা ৯ ঘণ্টা রংপুরের বেশকিছু এলাকায় বিদ্যুৎ থাকবে না।
এতে বলা হয়, নেসকো রংপুরের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর ১১ কেভি টার্মিনাল ফিডারের আওতাধীন সব গ্রাহকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, টার্মিনাল ফিডারের নিকটবর্তী গাছের শাখা-প্রশাখা কর্তন কাজের জন্য শুক্রবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট ৯ ঘণ্টা রংপুরের বেশকিছু এলাকায় বিদ্যুৎ থাকবে না। তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ সচল করা হবে।
এলাকাগুলো হলো- সাতগাড়া মিস্ত্রীপাড়া, পিটিসি, বাস টার্মিনাল, বড়বাড়ি রোড, দেওডোবা ডাঙ্গির পাড়, পাঠানপাড়া, প্রাইম মেডিকেল কলেজ, পীরজাবাদ, দরগার পাড়, সুলতান মোড়, নিশবেতগঞ্জ ও নজিরের হাট এলাকা।
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিতে সাময়িক এই বিদ্যুৎ বিভ্রাটের জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে নেসকো কর্তৃপক্ষ।
এক নজরে বাংলাদেশের বিদ্যুৎ খাত
বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা (মেঃওঃ): ৩৩,০৯২*
সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন: ১৭,২০১ মেঃওঃ (২০ মে ২০২৬)
গ্রাহক সংখ্যা: ৫ কোটি ০১ লক্ষ ৯৬ হাজার
মোট সঞ্চালন লাইন (সা.কি.মি.): ১৮,৮১৬
গ্রিড সাব-ষ্টেশন ক্ষমতা (এমভিএ): ৯১,৫১২
বিতরণ লাইন (কি.মি.): ৬ লক্ষ ৬১ হাজার ৭৯৬ (জুন ২০২৬)
বিতরণ লস: ৭.০০% (জুন ২০২৬)
মাথাপিছু উৎপাদন (কিঃওঃআঃ): ৬৮০ (২৫-২৬ অর্থবছর)*
বিদ্যুৎ সুবিধা প্রাপ্ত জনগোষ্ঠী: ১০০%
পড়ুন : যুক্তরাষ্ট্র থেকে গানভরের প্রথম এলএনজি কার্গো বাংলাদেশে
সা/


