ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় আরও দু’জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালে ডেঙ্গু আক্রান্তে২০ জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পাঠানো ডেঙ্গুর পরিসংখ্যানে এই তথ্য জানানো হয়েছে।
হাসপাতালের পাঠানো পরিসংখ্যানে দেখা যায়, গত ২৪ ঘন্টায় হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ৩৭ জন, ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ৭৫ জন।
বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১০৩ জন। এদের মাঝে পুরুষ ৫৭ জন, নারী ৩৬ জন, শিশু ১০ জন। চলতি বছরে মোট চিকিৎসা নিয়েছেন ২ হাজার ৩৮৪ জন। মোট মৃত্যু হয়েছে ২০ জনের।
ডেঙ্গু আক্রান্ত মৃতরা হলেন, নেত্রকোনা উপজেলার বারহাট্টা উপজেলার গাছতলা বাজার এলাকার ইসহাক মিয়ার স্ত্রী কুলসুমা আক্তার (৫০)। তিনি গত ১৬ সেপ্টেম্বর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। পরে গতকাল বৃহস্পতিবার তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
অপর মৃতের নাম আল আমিন (৩৫)। তিনি জেলার তারাকান্দা উপজেলার নুরুল ইসলামের ছেলে। আল আমিন গত ১৬ সেপ্টেম্বর রাতে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়। পরে গতকাল বৃহস্পতিবার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি পরিচালক (প্রশাসন) ডা. মাইন উদ্দিন খান বলেন, গত ২৪ ঘন্টায় হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় দুই জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২০ জন মানা গেছে।
তিনি আরও বলেন, চলতি বছরে অন্যান্য মাসের তুলনায় সেপ্টেম্বর ব্যাপক হারে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। তিনি সকলকে ডেঙ্গুর বিষয়ে সতর্ক হওয়ার আহ্বান জানান।
পড়ুন: ট্রেনে নারী কোচ: খসড়া আইনে স্থান-সংখ্যা অস্পষ্ট, বাস্তবায়ন নিয়ে সংশয়
আর/


